Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অভিষেকদের সঙ্গে দেখা করতে আড়াই ঘণ্টা বসে ছিলাম, টুইটে দাবি মোদীর মন্ত্রীর

অভিষেকদের সঙ্গে দেখা করতে আড়াই ঘণ্টা বসে ছিলাম, টুইটে দাবি মোদীর মন্ত্রীর

শেষ আপডেট: 3 October 2023 23:16

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী সাধ্বী নিরঞ্জন তাঁদের সঙ্গে দেখা করতে চাননি বলে অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরে অভিষেক ও তৃণমূলের সাংসদ-মন্ত্রীদের চ্যাংদোলা করে কৃষিভবন থেকে বের করে দেয় পুলিশ। কিন্তু সাধ্বী নিরঞ্জনের পাল্টা দাবি, দেখা করার জন্য রাত সাড়ে ৮টা পর্যন্ত তিনি মন্ত্রকেই ছিলেন। তাঁর আড়াই ঘণ্টা সময় নষ্ট হল।

সাধ্বী নিরঞ্জন এদিন যখন এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, ততক্ষণে অভিষেকদের প্রিজন ভ্যানে তুলে নয়া পুলিশ লাইনে নিয়ে গিয়েছে দিল্লি পুলিশ। সাধ্বী লিখেছেন, “আজ আড়াই ঘণ্টা সময় নষ্ট হল। তৃণমূলের সাংসদদের জন্য অপেক্ষা করে করে শেষমেশ সাড়ে ৮টার সময়ে অফিস থেকে বেরিয়েছি”।

তাঁর কথায়, “আমি জানতাম যে তৃণমূলের সাংসদ ও মন্ত্রীরা আমার সঙ্গে ৬টার সময়ে দেখা করতে আসবেন। সেজন্য সময় নিয়েছিলেন তাঁরা। কিন্তু পরে তৃণমূলের কর্মীদের সাধারণ জনতা দাবি করে তাঁদের নিয়ে ওঁরা দেখা করতে চাইছিল। যা অফিসের নিয়ম বিরুদ্ধ।” মোদীর মন্ত্রীর বক্তব্য, আসল বিষয় নিয়ে আলোচনার উদ্দেশ্য তৃণমূলের ছিল না। ওঁদের উদ্দেশ্য ছিল রাজনীতি করা। এ ঘটনা অত্যন্ত লজ্জার। 

সাধ্বীর এই দাবির পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “একশ দিনের কাজে যাঁরা মজুরি পাননি সেই সব মানুষগুলোকে নিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিষেক। আমরাও ছিলাম সেখানে। কিন্তু প্রান্তিক গরিব মানুষগুলোর চোখে চোখ রেখে মিথ্যা বলতে পারেননি মোদীর মন্ত্রী। তাই পালিয়ে গিয়েছেন। আর এখন সোশাল মিডিয়ায় পোস্ট করে মিথ্যাচার করছেন। এটা অন্যায় শুধু নয়, ন্যক্কারজনক”।


```