Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভোটের মুখে ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রীর সচিবের বাড়িতে আয়কর হানা, রাঁচি-সহ ৯ জায়গায় তল্লাশি

খ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ব্যক্তিগত সচিব সুনীল শ্রীবাস্তবের রাঁচির বাড়ি-সহ ৯টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকরা। 

ভোটের মুখে ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রীর সচিবের বাড়িতে আয়কর হানা, রাঁচি-সহ ৯ জায়গায় তল্লাশি

ফাইল ছবি।

শেষ আপডেট: 9 November 2024 12:14

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৩ নভেম্বর ঝাড়খণ্ডে বিধানসভার প্রথম দফা ভোট গ্রহণ। তার ঠিক আগে শনিবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ব্যক্তিগত সচিব সুনীল শ্রীবাস্তবের বাড়িতে হানা দিল আয়কর বিভাগ।  ভোটের মুখে এজেন্সি হানা নিয়ে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা।

সংবাদ সংস্থা সূত্রে খবর, এদিন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ব্যক্তিগত সচিব সুনীল শ্রীবাস্তবের রাঁচির বাড়ি-সহ ৯টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকরা। 

ইতিমধ্যে আয়কর হানার একটি ভিডিও সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিবের বাড়ি ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

জানা যাচ্ছে, রাঁচির অশোকনগরের পাশাপাশি জামশেদপুরেও বাড়ি রয়েছে সুনীল শ্রীবাস্তবের। দুটি এলাকা মিলিয়ে তাঁর অফিস, বাড়ি-সহ মোট ৯টি জায়গায় সকাল থেকে তল্লাশি শুরু হয়েছে। তবে ঠিক কোন অভিযোগের ভিত্তিতে এই অভিযান তা স্পষ্ট নয়। 


```