Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বামী অবসর নিলে মুখ্যসচিবের চেয়ারে বসলেন স্ত্রী! বিজয়নের রাজ্যে বেনজির ঘটনা

১৯৯০-এর ব্যাচের আইএএস অফিসার বেণু। গত ৩১ আগস্ট কর্মজীবন থেকে অবসর নেন তিনি।

স্বামী অবসর নিলে মুখ্যসচিবের চেয়ারে বসলেন স্ত্রী! বিজয়নের রাজ্যে বেনজির ঘটনা

ভি বেণু এবং তাঁর স্ত্রী সারদা মুরলীধরন

শেষ আপডেট: 4 September 2024 15:49

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যসচিবের পদ থেকে অবসর নিলেন স্বামী। দায়িত্ব থেকে সরতেই তাঁর পদে বসলেন স্ত্রী। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মুখ্যসচিব ছিলেন ভি বেণু। তাঁর অবসরের পর সেই আসনে বসলেন তাঁর স্ত্রী সারদা মুরলীধরন।

১৯৯০-এর ব্যাচের আইএএস অফিসার বেণু। গত ৩১ আগস্ট কর্মজীবন থেকে অবসর নেন তিনি। ওই দিনই ১৯৯০-এর ব্যাচের আইএএস অফিসার সারদাকে নতুন মুখ্যসচিব করল কেরল সরকার।

প্রশাসন জানাচ্ছে, মুখ্যসচিব হওয়ার আগে কেরলের অতিরিক্ত মুখ্যসচিব ছিলেন সারদা। একই ব্যাচের আইএএস অফিসার হলেও সারদা বেণুর চেয়ে বয়সে খানিক ছোট।

বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ বিজয়ন। সেখানে তিনি বলেন, স্বামী-স্ত্রী দু'জনেই আমলা এমন দৃষ্টান্ত কেরলে প্রচুর। কিন্তু স্বামীর পর স্ত্রী মুখ্যসচিব হচ্ছেন এমন ঘটনা এই প্রথম।

সদ্য মুখ্যসচিব সারদা দায়িত্বভার নিয়ে বলেন, 'আমরা প্রশাসনিক আধিকারিক হিসাবে দীর্ঘ ৩৪ বছর একসঙ্গে কাজ করেছি। কিন্তু কখনও ভাবিনি যে আমরা আলাদা আলাদা সময়ে অবসরগ্রহণ করব।'

তিরুবনন্তপুরমের সাংসদ শশী থারুর শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'কেরলের বিদায়ী মুখ্যসচিব ভি বেণু মুখ্যসচিবের দায়িত্ব তুলে দিলেন স্ত্রী সারদা মুরলীধরনের হাতে, ভারতে এমন ঘটনা এই প্রথম।'


```