Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

নামী কফিশপের লেডিস টয়লেটে লুকোনো ক্যামেরা! ২ ঘণ্টা ধরে চলছিল রেকর্ডিং, ধরে ফেললেন এক মহিলা

ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে ক্যাফের এক কর্মী গ্রেফতার হয়েছেন। তিনিই বাথরুমে মোবাইল রেখেছিলেন বলে জানা গেছে। একটি ব্যাগের ভিতরে মোবাইলটি ভরে রেখে, কেবল ক্যামেরার অংশে ছিদ্র করা ছিল। 

নামী কফিশপের লেডিস টয়লেটে লুকোনো ক্যামেরা! ২ ঘণ্টা ধরে চলছিল রেকর্ডিং, ধরে ফেললেন এক মহিলা

এই কফিশপেই উঠেছে অভিযোগ।

শেষ আপডেট: 11 August 2024 13:51

দ্য ওয়াল ব্যুরো: মোবাইল ফোনে রেকর্ডিং চলছিল মহিলা শৌচালয়ের ভিতরে। ডাস্টবিনের ভিতরে, টয়লেট সিটের দিকে মুখ করে ফোনটি লুকিয়ে রাখা ছিল ফ্লাইট মোডে। অন্তত ২ ঘণ্টার রেকর্ডিং হয়ে যাওয়ার পরে সেটি ধরা পড়ে যায় এক তরুণীর হাতে। বেঙ্গালুরুর বিইএল রোডে অবস্থিত জনপ্রিয় কফিশপ আউটলেট 'থার্ড ওয়েভ কফি'-তে এই ভয়াবহ অভিযোগ উঠেছে।

জানা গেছে, এই ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে ক্যাফের এক কর্মী গ্রেফতার হয়েছেন। তাঁর নাম মনোজ। তিনিই বাথরুমে মোবাইল রেখেছিলেন বলে জানা গেছে। একটি ব্যাগের ভিতরে মোবাইলটি ভরে রেখে, কেবল ক্যামেরার অংশে ছিদ্র করা ছিল। 

অভিযুক্ত বছর কুড়ির যুবক মনোজ আগেও এমন ঘটনা ঘটিয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। কী উদ্দেশে এই কাজ করছিলেন তিনি, তা এখনও প্রকাশ্যে আসেনি। মনে করা হচ্ছে, এসব ফুটেজ তিনি চালান করতেন অন্য কোথাও। বড় কোনও পর্ন সাইটের জড়িত থাকার সম্ভাবনাও রয়েছে বলে মনে করছে পুলিশ। 

এই ঘটনায় প্রশ্ন উঠেছে, জনপ্রিয় ও নামকরা কফিশপের শৌচালয়েও যদি মেয়েদের প্রাইভেসি সুরক্ষিত না থাকে, তাহলে তার দায় কার! কফিশপের তরফে ক্ষমা চেয়ে জানানো হয়েছে, 'বিইএল রোড শাখার দুর্ভাগ্যজনক ঘটনাটির জন্য আমরা দুঃখিত। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা জোর দিয়ে বলতে চাই, আমাদের শপে এই ধরনের অপরাধমূলক কাজ একেবারেই বরদাস্ত করা হবে না।'

জানা গেছে, সম্প্রতি বেশ নাম করেছে ওই ক্যাফেটি। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে 'থার্ড ওয়েভ কফি'র নাম বেশ পরিচিত। পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক শৌচাগার রয়েছে ক্যাফেতে।  প্রায় সব সময়েই লেগে থাকে ভিড়। এর মধ্যেই শৌচাগারে গিয়ে জনৈকা মহিলা ডাস্টবিনের ভিতরে এই ফোন এবং রেকর্ডের ঘটনা দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে চিৎকার করে লোক জড়়ো করেন।

এই ঘটনার কথা প্রথমে ইনস্টাগ্রামে পোস্ট করেন ওই মহিলা। ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে সেই পোস্ট। এর পরেই টনক নড়ে প্রশাসনের। গ্রেফতার করা হয় মনোজ নামে থার্ড ওয়েভ কফি আউটলেটের কর্মচারীকে। এর পরে একটি ভিডিও বার্তার মাধ্যমেও সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতার কথা জানান ওই মহিলা।  


```