Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কীভাবে দিল্লির কোচিং সেন্টারের বেসমেন্ট তলিয়ে গেল, ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠতে হয়

ইউপিএসসি-র তিন প্রার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামনে আসতেই দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। 

কীভাবে দিল্লির কোচিং সেন্টারের বেসমেন্ট তলিয়ে গেল, ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠতে হয়

ছাদ ছুঁয়ে ফেলা বেসমেন্টের জলে আটকে পড়েন তিন পড়ুয়া

শেষ আপডেট: 28 July 2024 21:54

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে ইউপিএসসি-র কোচিং সেন্টারের বেসমেন্টের গেট কি জলের চাপে ভেঙে যায়? নাকি মূল দরজা খোলা হয়েছিল? তিন পড়ুয়ার মৃত্যুর পর সেই উত্তর খুঁজছে পুলিশ। 

শনিবার বিকেল থেকেই মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছিল। সন্ধের পর থেকে জল জমে যায় রাস্তায়। খানিকক্ষণের মধ্যে রাস্তার সীমানা ছাড়িয়ে কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকতে শুরু করে। সেখানেই ছিল কোচিং সেন্টারের এক বড় লাইব্রেরি। সেই সময়ে গ্রন্থাগারে ছিলেন প্রায় ৩০-৩৫ জন পড়ুয়া। তড়িঘড়ি তাঁদের বের করার ব্যবস্থা করা হয়। কিন্তু ছাদ ছুঁয়ে ফেলা বেসমেন্টের জলে আটকে পড়েন তিন পড়ুয়া। প্রাণ হারান তাঁরা। ইউপিএসসি-র ওই তিন প্রার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামনে আসতেই দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। 

দিল্লির রাজেন্দ্রনগরে সিভিল সার্ভিসের কোচিং নিতে এসে প্রাণ গিয়েছে কেরল, তেলঙ্গানা ও উত্তরপ্রদেশের ৩ পড়ুয়ার। কীভাবে বেসমেন্ট ১২ ফুট জলের তলায় চলে গেল? দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে দিল্লি সরকার। বেআইনিভাবে বেসমেন্ট চত্বরকে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছিল বলে জানিয়েছেন দিল্লির মেয়র।

দেখুন ভিডিও।

এক ইউপিএসসি প্রার্থী জানিয়েছেন, বেসমেন্টে জলের স্রোত এতটাই বেশি ছিল যে তাঁরা সিঁড়ি থেকে উঠতে পারছিলেন না। বেসমেন্টে ১০-১২ ফুট জল দাঁড়িয়ে গিয়েছিল। সেখান থেকে বেরিয়ে আসার জন্য দড়ি ফেলা হয়। কিন্তু নোংরা জলে কিছুই দেখা যাচ্ছিল না। অপর একজন জানান, গতবারও বৃষ্টির সময় জলের তলায় চলে গিয়েছিল পুরো বেসমেন্ট। ক্লাস বাতিল করে দেওয়া হয়েছিল।

এদিকে কোচিং সেন্টারের যে বেসমেন্টে দুর্ঘটনা ঘটেছে, তা রাস্তা থেকে ৮ ফুট নীচে। গাড়ি পার্কিংয়ের জায়গাতেই তৈরি হয়েছিল বিশাল লাইব্রেরি। কোচিং সেন্টার সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির জন্য বেসমেন্টের মূল দরজা আটকে রাখা হয়েছিল। বেসমেন্টে জল যাতে না ঢুকতে পারে তার জন্য পুরু একটি শেড লাগানো হয়। কিন্তু টানা মুষলধারে বৃষ্টিতে সামনের রাস্তায় কোমর পর্যন্ত  জল দাঁড়িয়ে যায়। আর সেই বিপুল পরিমাণ জলের চাপ কি বেসমেন্টের দরজা ধরে রাখতে পারেনি? নাকি পার্কিং থেকে গাড়ি করার জন্য বেসমেন্টের মূল গেট খেলা হয়েছিল? এই দুই প্রশ্নের উত্তর ভাবাচ্ছে পুলিশ ও দমকল আধিকারিকদের। ইতিমধ্যে ওই কোচিং সেন্টারের মালিক এবং কো-অর্ডিনেটরকে গ্রেফতার করেছে পুলিশ। 


```