Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কয়েক ঘণ্টার অপেক্ষা, কীভাবে উত্তরকাশীতে স্ট্রেচারে বেঁধে শ্রমিকদের বের করা হবে?দেখুন ভিডিও

স্ট্রেচারে বেঁধে এক এক করে উত্তরকাশীর সুড়ঙ্গ থেকে শ্রমিকদের বের করে আনা হবে। বড় পাইপের মধ্যে চাকা লাগানো স্ট্রেচারে শুইয়ে উদ্ধার করা হবে শ্রমিকদের। বিভীষিকার ১৩ তম দিনে সুখবর মেলার ইঙ্গিত দিয়েছে প্রশাসন। 

কয়েক ঘণ্টার অপেক্ষা, কীভাবে উত্তরকাশীতে স্ট্রেচারে বেঁধে শ্রমিকদের বের করা হবে?দেখুন ভিডিও

শেষ আপডেট: 24 November 2023 15:24

দ্য ওয়াল ব্যুরো: অপেক্ষা কয়েক ঘণ্টার। দূরত্ব আর কয়েক মিটারের। যা অতিক্রম করতে পারলেই উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা ৪১ জন শ্রমিকের কাছে পৌঁছে যাবেন উদ্ধারকারীরা। এরপর স্ট্রেচারে বেঁধে এক এক করে শ্রমিকদের বের করে আনা হবে। বড় পাইপের মধ্যে চাকা লাগানো স্ট্রেচারে শুইয়ে উদ্ধার করা হবে শ্রমিকদের। বিভীষিকার ১৩ তম দিনে সুখবর মেলার ইঙ্গিত দিয়েছে প্রশাসন। 


ইতিমধ্যে শেষ ধাপে কীভাবে উদ্ধারকাজ সম্পন্ন হবে, তা একটি মক ড্রিলের মাধ্যমে দেখিয়েছেন এনডিআরএফ কর্মীরা। মক ড্রিলে পাঁচ ইঞ্চি পুরু পাইপ ব্যবহার করা হয়েছে। তেমনই একটি পাইপ সুড়ঙ্গের মুখ থেকে আটকে থাকা শ্রমিকদের কাছে পাঠানো হয়েছে। সেই পাইপ দিয়েই স্ট্রেচারে করে শ্রমিকদের একে একে বের করে আনা হবে। 

উদ্ধারকারীদের তরফে জানানো হয়েছে, চাকা লাগানো ওই স্ট্রেচারে শ্রমিকেরা শুয়ে থাকবেন। কোনওভাবেই যাতে তাঁদের শরীরে আঘাত না লাগে সেদিকে খেয়াল রাখা হবে। এরপর এনডিআরএফের কর্মীরা সুড়ঙ্গের মুখ থেকে দড়ি ধরে টানবেন। আর তাতেই চাকা লাগানো স্ট্রেচারটি গড়াতে গড়াতে পাইপের মুখ থেকে বেরিয়ে আসবেন। মুক্তি পাবেন ৪১ জন শ্রমিক। 


একজন এনডিআরএফ কর্মীও পাইপের ভিতর দিয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছবেন । এরপর এক এক করে ৪১ জন শ্রমিককে স্ট্রেচারে তুলে বের হতে সাহায্য করবেন তিনি। সকলে বেরিয়ে না আসা পর্যন্ত ঘটনাস্থলেই থাকবেন ওই এনডিআরএফ কর্মী। এমনটাই জানিয়েছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের ডিরেক্টর জেনারেল অতুল কারওয়াল।

উত্তরাখণ্ডের প্রশাসনিক কর্তারা জানিয়েছেন, সুড়ঙ্গ খুঁড়তে আরও ৫-৬ মিটার বাকি রয়েছে। যদিও উদ্ধারকাজ শেষ করতে আর ঠিক কত সময় লাগবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছে না প্রশাসন। তবে কর্মীদের সুড়ঙ্গের বাইরে বার করে আনার চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি তুঙ্গে। 

প্রধানমন্ত্রীর দফতরের প্রাক্তন পরামর্শদাতা ভাস্কর খুলবে বলেন, 'সব পরিকল্পনা ঠিকঠাক এগোলে আজ সন্ধ্যার আগেই আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হবে। আপাতত অগার ড্রিলিং মেশিনটি ঠিকঠাক কাজ করছে। আটকে থাকা শ্রমিকদের মানসিক পরিস্থিতিও ঠিক রয়েছে।'

অন্যদিকে, বৃহস্পতিবার মাঝ রাতে ফের একবার বিগড়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রিলিং মেশিন। যান্ত্রিক ত্রুটির জেরে থমকে যায় উদ্ধারকাজ। এই নিয়ে তিন তিনবার ড্রিলিংয়ের কাজ বন্ধ হয়ে যায়। যদিও সব বাধা পেরিয়ে নতুন করে কাজ শুরু হয় শুক্রবার সকালে।


```