Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Mock Drill: স্কুলে স্কুলে প্রচার, রাস্তায় ফায়ার ড্রিল! কীভাবে প্রস্তুতি নিচ্ছে রাজ্যগুলি

জম্মু-কাশ্মীর থেকে শুরু করে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যে মক ড্রিলের প্রস্তুতি চলছে। মাইকে প্রচার করা হচ্ছে কীভাবে যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। 

Mock Drill: স্কুলে স্কুলে প্রচার, রাস্তায় ফায়ার ড্রিল! কীভাবে প্রস্তুতি নিচ্ছে রাজ্যগুলি

ফাইল ছবি

শেষ আপডেট: 6 May 2025 16:24

দ্য ওয়াল ব্যুরো: ৫৪ বছর পর ফের একই রকম পরিস্থিতি তৈরি হতে চলেছে দেশে। জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গিহানার (Jammu Kashmir Terror Attack) পর পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির আবহে মক ড্রিলের (Mock Drill) নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক স্পষ্ট করেছে যে কী কী করতে হবে। মঙ্গলবারই দেশের নানা জায়গায় মক ড্রিলের প্রস্তুতি শুরু হয়েছে। 

জম্মু-কাশ্মীর থেকে শুরু করে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ সহ একাধিক রাজ্যে মক ড্রিলের প্রস্তুতি চলছে। স্কুলে স্কুলে বাচ্চাদের শেখানো হচ্ছে সাইরেন বাজলে কীভাবে দৌড়াতে হবে, কীভাবে নিরাপদ জায়গায় লুকিয়ে পড়তে হবে। কাশ্মীরের ডাললেকেও এসডিআরএফ মক ড্রিলের প্রস্তুতি নিচ্ছে। মাইকে প্রচার করা হচ্ছে কীভাবে যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। অন্যদিকে উত্তরপ্রদেশের রাস্তায় স্থানীয় পুলিশ, এনডিআরএফ যৌথভাবে আমজনতাকে ট্রেনিং দিচ্ছে। বুধবার রাজস্থান, গুজরাট, পাঞ্জাব সীমান্ত ছাড়াও অন্যান্য রাজ্যেও এই মহড়া চালানো হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, সব মিলিয়ে দেশের ২৪৪টি জেলায় এই মহড়া চলবে। মহড়া চলবে গ্রামীণ এলাকাতেও। বাংলার মোট ২৩টি জেলার ৩১টি মক ড্রিল হবে বলে জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, মহড়ায় অংশ নেবেন জেলাশাসক-সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক, নাগরির সুরক্ষা কর্মী, হোমগার্ডেরা। মূলত যে যে বিষয়ে মহড়া দিতে বলা হয়েছে তার মধ্যে রয়েছে, বিমান হামলার সতর্কতা সাইরেন ব্যবস্থাকে সক্রিয় করা, নাগরিকদের সুরক্ষার স্বার্থে সাধারণ মানুষ, বিশেষত পড়ুয়াদের ভূমিকা কী হবে, হঠাৎ ব্ল্যাকআউট হলে কী করণীয় এবং জরুরি পরিস্থিতিতে কী ভাবে দ্রুত উদ্ধারকাজ চালানো হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ইতিমধ্যে এই ইস্যুতে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে উল্লেখ করা হয়েছে, মক ড্রিলে মূলত আপৎকালীন পরিস্থিতি তৈরি হলে কী করতে হবে, তাই শেখানো হবে সাধারণ মানুষকে। সূত্রের খবর, আমজনতাকে বোঝানো হবে সাইরেনের শব্দ শুনলে কীভাবে প্রতিক্রিয়া দিতে হবে। এছাড়া তাঁদের সকলকে বাড়িতে ফার্স্ট এইড বক্স, টর্চ, মোমবাতি সহ অতিরিক্ত খাবারের বন্দোবস্ত করে রাখতে বলা হয়েছে। শুধু তাই নয়, হাতে নগদ রাখতেও নির্দেশ দেওয়া হয়েছে। কারণ আপৎকালীন পরিস্থিতিতে কারেন্ট চলে গেলে বা ইন্টারনেটের সমস্যা হলে ডিজিটাল পেমেন্ট কাজ নাও করতে পারে। 


```