একইভাবে মথুরার মতো একটি তীর্থস্থানের ক্যান্টনমেন্টে কেন পাকিস্তানি গোয়েন্দারা যোগাযোগ রাখছেন সেটিও চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে আইবির গোয়েন্দাদের বক্তব্য এই বিষয়ে বিশদ তদন্তের জন্য একটা যৌথ তদন্ত কমিটি গঠন করা দরকার।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 9 October 2025 10:02
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা বাহিনী (আইডি) ৭৫ জন নীচুতলার সেনা কর্মকর্তাকে চিহ্নিত করেছে যাদের সঙ্গে পাকিস্তানের নিয়মিত যোগাযোগ আছে। এ বিষয়ে বিস্তারিত তদন্তের জন্য নামগুলি প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠিয়েছে আইবি। একইসঙ্গে সেনা গোয়েন্দা সংস্থাকেও ওই অফিসারদের নাম জানানো হয়েছে। আইবি কর্তারা মনে করছেন কী কারণে এতজন সেরা কর্তা নিয়মিত পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখেন তা খুব গভীরে খতিয়ে দেখা প্রয়োজন।
আইবি'র তদন্তে জানা গিয়েছে পাকিস্তান থেকে সেনা কর্তাদের সঙ্গে মূলত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হয়। রহস্য আরো দানা বেঁধেছে, ব্যবহৃত সিমটি ভারতের। আইবির তদন্তকারীরা জানতে পেরেছেন একজন নেপালি নাগরিকের কাছ থেকে পাক হ্যান্ডেলাররা ওই সিমটি সংগ্রহ করে।
প্রাথমিক তদন্তে আইবি চিহ্নিত সেরা কর্তাদের সঙ্গে পাক যোগে দেশ বিরোধী কোন ষড়যন্ত্রে লিপ্ত থাকার নজির পায়নি। তবে জম্মু-কাশ্মীরের মত স্পর্শকাতর এলাকায় যেখানে নিয়মিত ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর সংঘাতে লিপ্ত সেখানকার বাহিনীর কর্তাদের নিয়মিত পাকিস্তানের সঙ্গে যোগাযোগের বিষয়টি গোয়েন্দাদের ভাবিয়ে তুলেছে।
একইভাবে মথুরার মতো একটি তীর্থস্থানের ক্যান্টনমেন্টে কেন পাকিস্তানি গোয়েন্দারা যোগাযোগ রাখছেন সেটিও চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে আইবির গোয়েন্দাদের বক্তব্য এই বিষয়ে বিশদ তদন্তের জন্য একটা যৌথ তদন্ত কমিটি গঠন করা দরকার। অবশ্যই তাতে সেনা গোয়েন্দা সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা চাই। সেই কারণেই তারা নামগুলি চিহ্নিত করে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রকে জানিয়েছে।
সেনাবাহিনীতে পাকিস্তানের হয়ে কাজ করার অভিযোগে প্রায় প্রতিবছরই এক দুজন চিহ্নিত হন এবং কোর্ট মার্শাল করে তাদের চাকরি থেকে বরখাস্ত করার পর আদালতের হাতে সমর্পণ করা হয়। তবে সেই ক্ষেত্রে নির্দিষ্ট দেশবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার দৃষ্টান্ত পাওয়ার পরেই কঠোর পদক্ষেপ করা হয়েছে।