Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লিতে আগের থেকে আপের আসন কমবে, মানলেন কেজরিওয়াল

নির্বাচনের মুখে মহিলাদের আরও বেশি করে ভোট দিতে উৎসাহিত করার চেষ্টা করেছেন অরবিন্দ কেজরিওয়াল।

দিল্লিতে আগের থেকে আপের আসন কমবে, মানলেন কেজরিওয়াল

অরবিন্দ কেজরিওয়াল

শেষ আপডেট: 3 February 2025 19:59

দ্য ওয়াল ব্যুরো: আগামী ৫ ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচন। তার ঠিক দু'দিন আগে আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল কার্যত মেনে নিলেন যে, দিল্লিতে আগের থেকে দলের আসন কমবে! একই সঙ্গে তাঁর অনুমান, আপের ভাল-খারাপ ফল অনেকটাই নির্ভর করবে মহিলা ভোটারদের ওপর। 

গত দুই বিধানসভা নির্বাচনে বিজেপি এবং কংগ্রেসকে কার্যত দাঁড়াতে দেয়নি আম আদমি পার্টি। ২০১৫ সালে তাঁরা পেয়েছিল ৭০-এর মধ্যে ৬৭টি আসন। আর ২০২০ সালে তা একটু কমে হয়েছিল ৬২টি। তবে চলতি বছর সেই সংখ্যা ৫০-এর ঘরে চলে আসবে বলে নিজেই মনে করছেন অরবিন্দ কেজরিওয়াল।

নির্বাচনের মুখে মহিলাদের আরও বেশি করে ভোট দিতে উৎসাহিত করার চেষ্টা করেছেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর কথায়, এবারের ভোটে আপ ৫৫টি আসন পেতে পারে। কিন্তু মহিলারা যদি বেশি করে ভোট দিতে বের হন, যদি এবং তাদের পরিবারের পুরুষদেরও আপকে ভোট দিতে রাজি করাতে পারেন, তাহলে তাঁর দল ৬০টি আসন বা তার বেশি পেতেই পারে। 

কেজরিওয়াল নিজে কেন হঠাৎ মনে করলেন যে তাঁর দল এবার কম আসন পেতে পারে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আপের বিরুদ্ধে বিশেষ করে কেজরিওয়াল এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে যেভাবে দুর্নীতির অভিযোগ উঠেছে তাতে কিছুটা চাপ বেড়েছে তাঁদের। পাশাপাশি জোট শরিক কংগ্রেসের সঙ্গে তাঁদের প্রকাশ্য বাদানুবাদও একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এছাড়া সদ্যই ৮ জন আপ বিধায়ক দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁদেরও অভিযোগ, আপ দুর্নীতির দল হয়ে গেছে আর অরবিন্দ তার মধ্যমণি। এটাও ভোটব্যাঙ্কে প্রভাব ফেলতে পারে। 

সোমবারই এক জনসভা থেকে অরবিন্দ কেজরিওয়ালকে নরেন্দ্র মোদীর সঙ্গে তুলনা করে খোঁচা দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর বক্তব্য, দুজনের মধ্যে বিশেষ তফাৎ নেই। বিগত ৫ বছরে আপ যে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তাও পূরণ হয়নি বলে অভিযোগ তাঁর। সব মিলিয়ে ভোটের মুখে কেজরিওয়াল যে ফলাফল নিয়ে পাহাড়-প্রমাণ চাপে রয়েছেন তা বলাই বাহুল্য।


```