Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শেষ তিন মাসে কতজন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে আমেরিকা? তথ্য দিল কেন্দ্র

বেশির ভাগই অবৈধ ভাবে সে দেশে প্রবেশ করার চেষ্টা করছিলেন। কেন্দ্রের তথ্য অনুযায়ী, এই ভারতীয়দের মধ্যে বেশিরভাগকেই মার্কিন সীমান্তে আটক করা হয়েছিল।

শেষ তিন মাসে কতজন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে আমেরিকা? তথ্য দিল কেন্দ্র

ফাইল ছবি

শেষ আপডেট: 4 April 2025 19:42

দ্য ওয়াল ব্যুরো: অবৈধভাবে বসবাসকারী একাধিক নাগরিকদের তাঁদের দেশে ফিরিয়েছে আমেরিকা (US Deportations)। এদের মধ্যে প্রচুর ভারতীয়ও (Indians) রয়েছে। দেশে ফেরানোর প্রক্রিয়া এখনও চলছে। তবে এতদিনে ঠিক কতজন ভারতীয়কে বিতাড়িত করেছেন মার্কিন প্রশাসন? এই প্রশ্নের উত্তর মিলল। 

শুক্রবার লোকসভায় কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মোট ৬৮২ জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছে আমেরিকা। আর মধ্যে বেশির ভাগই অবৈধ ভাবে সে দেশে প্রবেশ করার চেষ্টা করছিলেন। কেন্দ্রের তথ্য অনুযায়ী, এই ভারতীয়দের মধ্যে বেশিরভাগকেই মার্কিন সীমান্তে আটক করা হয়েছিল। তারপর নথি যাচাইয়ের পর সেখান থেকেই ভারতে ফেরত পাঠানো হয়। 

শুধু ভারত নয়, কানাডা, মেক্সিকো থেকে শুরু করে আরও নানা দেশের নাগরিকদের তাঁদের দেশে ফেরত পাঠিয়েছে আমেরিকা। প্রত্যেকের বিরুদ্ধেই অবৈধভাবে আমেরিকায় প্রবেশের চেষ্টা বা থাকার অভিযোগ রয়েছে। তবে আমেরিকার ফেরত পাঠানোর প্রক্রিয়ায় খুশি হতে পারেনি অনেকেই। দেখা গেছিল, এইসব নাগরিকদের পা-হাত-কোমর বেঁধে বিমানে তোলা হচ্ছে। মার্কিন প্রশাসনের তরফেও ভিডিও ছাড়া হয়েছিল। যা নিয়ে অবশ্য তীব্র প্রতিক্রিয়া দিয়েছিল ভারত। 

কেন্দ্রের তরফে এখনও জানানো হয়েছে, যে কোনও সমস্যা মোকাবিলায় মার্কিন প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে সরকার। শিক্ষার্থী, পর্যটক এবং অফিসের কাজ আমেরিকায় যাওয়া কোনও কর্মীর যাতায়াতে যাতে কোনও সমস্যায় না হয়, সে দিকেও নজর রাখা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, আমেরিকা প্রশাসনের তরফে নির্বাসনের জন্য চিহ্নিত ভারতীয়দের একটি তালিকা ভারত সরকারের কাছে পাঠানো হয়েছিল। তা যাচাই করা হয়েছে। 

গত ফেব্রুয়ারি মাসে তিনটি বিমানে ৩০০-র বেশি ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছিল আমেরিকা। এ ছাড়াও, বাণিজ্যিক বিমানে পানামা থেকে ৫৫ জন ভারতীয়কে দেশে পাঠানো হয়েছে। যদিও এদের মধ্যে অনেকের দাবি, বৈধ ভিসা থাকা সত্ত্বেও তাঁদের ফেরত পাঠানো হয়েছে।


```