Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোদী যাওয়ার আগেই ছত্তীসগড়ে খতম ১৮ মাওবাদী, আত্মসমর্পণ ৫০ জনের! ১৪ জনের মাথার দাম ৬৮ লক্ষ

এই ৫০ জন মাওবাদীর মধ্যে ১৪ জনের মাথার দাম ছিল মোট ৬৮ লক্ষ টাকা।

মোদী যাওয়ার আগেই ছত্তীসগড়ে খতম ১৮ মাওবাদী, আত্মসমর্পণ ৫০ জনের! ১৪ জনের মাথার দাম ৬৮ লক্ষ

ছবিটি প্রতীকী

শেষ আপডেট: 30 March 2025 18:10

দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছত্তীসগড়ে পা রাখার আগেই পুলিশের কাছে রবিবার বিজাপুরে আত্মসমর্পণ করল ৫০ জন মাওবাদী। তাদের কয়েকজনের মাথার দাম ছিল কয়েক লক্ষ টাকা। এদিন তারা নিজে থেকেই অস্ত্র জমা দিয়ে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (CRPF) ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ধরা দেয়। 

বিজাপুরের সিনিয়র পুলিশ সুপার (SSP) জিতেন্দ্র কুমার যাদব জানান, আদর্শ নিয়ে হতাশা, ঊর্ধ্বতন নেতাদের দ্বারা আদিবাসীদের শোষণ এবং সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এদিন আত্মসমর্পণ করেছে ওই ৫০ জন। এই তিন কারণ ছাড়াও এর পিছনে নিরাপত্তা বাহিনীর ক্যাম্প স্থাপন এবং ভাল গ্রাম নামের একটি প্রকল্প রয়েছে। 

এই ৫০ জন মাওবাদীর মধ্যে ১৪ জনের মাথার দাম ছিল মোট ৬৮ লক্ষ টাকা। যার মধ্যে ৬ জনের ৮ লক্ষ টাকা করে, ৩ জনের মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা করে ও ৫ জনের মাথার দাম ছিল ১ লক্ষ টাকা করে।

এসএসপি যাদব এই ঘটনার কৃতিত্ব দিয়েছেন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (DRG), বস্তার ফাইটার্স, স্পেশাল টাস্ক ফোর্স (STF), CRPF ও এর এলিট ইউনিট কোবরা (কম্যান্ডো ব্যাটেলিয়ন ফর রিসলিউট অ্যাকশন)-কে। তাদের লাগাতার অভিযান, প্রচার, বার্তার পরই এমন সম্ভব হয়েছে। মূল স্রোতে ফিরতে চেয়েছে কুখ্যাতরাও। আগামীদিনে সরকারের পুনর্বাসন নীতির অধীনে আত্মসমর্পণকারীদের পুনর্বাসন দেওয়া হবে বলে জানান তিনি। 

এদিকে এই ঘটনার ঠিক পরই নরেন্দ্র মোদী ছত্তীসগড়ে যান। ৩৩ হাজার ৭০০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করেন। প্রধানমন্ত্রীর এলাকায় পা রাখার এমন ঘটনা বিরাটচ সাফল্য বলে মনে করছে পুলিশ থেকে সেনা, সকলেই। 

উল্লেখ্য, এই আত্মসমর্পণের মাত্র কয়েক ঘণ্টা আগে, নিরাপত্তাবাহিনী সুকমা ও বিজাপুরে দু'টি এনকাউন্টারে ১৮ জন মাওবাদীকে খুন করেছে বলে খবর, যাদের মধ্যে ১১ জন মহিলা।


```