Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহাকুম্ভে পদপিষ্টের পরে পেরোল প্রায় ২০ ঘণ্টা, মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা, ফের শুরু স্নান

ধীরে ধীরে পরিস্থিতিও স্বাভাবিক হওয়ার পথে। নতুন করে শাহি-স্নান শুরু হওয়ার সময়ে 'পুষ্পবৃষ্টি' করানো হয়।

মহাকুম্ভে পদপিষ্টের পরে পেরোল প্রায় ২০ ঘণ্টা, মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা, ফের শুরু স্নান

ফাইল ছবি

শেষ আপডেট: 29 January 2025 17:35

দ্য ওয়াল ব্যুরো: মাত্রাতিরিক্ত ভিড়ের কারণে পদপিষ্টের ঘটনা ঘটেছিল মহাকুম্ভে। এই কারণে দীর্ঘক্ষণ স্থগিত রাখা হয়েছিল পুণ্যস্নান। কিন্তু বুধবার দুপুরের কিছু পরেই ফের 'অমৃত স্নান' শুরু হয়েছে। ধীরে ধীরে পরিস্থিতিও স্বাভাবিক হওয়ার পথে। নতুন করে শাহি-স্নান শুরু হওয়ার সময়ে 'পুষ্পবৃষ্টি' করানো হয়।

মঙ্গলবার মধ্যরাতে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে লক্ষ লক্ষ ভক্তের জনস্রোত বইতে থাকে পুণ্যস্নানের উদ্দেশে। মধ্যরাতে এক সময়ে ভেঙে পড়ে ব্যারিকেড। হুড়োহুড়ির জেরে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। পদপিষ্টের ঘটনা ঘটে। সূত্রের খবর, অন্তত ১৫ জনের প্রাণ গেছে এই ঘটনায়। তবে সরকারি ভাবে এখনও মৃতের সংখ্যা জানানো হয়নি। এদিকে প্রয়াগরাজ পুলিশের তরফে ডিআইজি বৈভব কৃষ্ণ দাবি করেছেন, পদপিষ্টে যারা গুরুতর আহত হয়েছেন তাঁদের চিকিৎসা চলছে। কেউই আশঙ্কাজনক নন, প্রত্যেকে বিপন্মুক্ত। মৃতের সংখ্যা নিয়ে তিনি কোনও 'রা' কাড়েননি। 

পদপিষ্টের ঘটনার পরে গঙ্গা, যমুনা এবং অন্তঃসলিলা সরস্বতীর সংযোগস্থল ত্রিবেণী সঙ্গম কার্যত খালি করে দেওয়া হয়। কিন্তু এখন আবার সেখানে একে একে যেতে শুরু করেছেন সাধু-সন্ন্যাসী, ভক্তরা। তথ্য বলছে, মঙ্গলবার যখন পদপিষ্টের ঘটনা ঘটে, তখন কুম্ভমেলায় হাজির ছিলেন ৮ কোটি মানুষ। এর মধ্যে শাহি-স্নানের উন্মাদনায় গা ভাসিয়েছিলেন সাড়ে ৫ কোটি। 

কিছু পুণ্যার্থীদের বিরুদ্ধে ধাক্কা মারার অভিযোগও তুলেছেন কয়েকজন। তাঁরা দাবি করেছেন, ভিড় বাড়তে থাকলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি, উল্টে ধাক্কা মারা হয় জলের মধ্যে। তার জন্য আরও শোরগোল শুরু হয়। এই কারণে বহু ভক্ত মৌনী অমাবস্যার স্নান না করেই ফিরে যেতে বাধ্য হন। 

কুম্ভমেলায় এমন দুর্ঘটনা অবশ্য নতুন নয়। মেলার ইতিহাস বলছে, এর আগেও পুণ্যস্নানে এসে পদপিষ্ট হয়েছেন বহু মানুষ। ১৯৫৪ সালের প্রথম কুম্ভমেলা থেকে ২০২৫, তালিকাটা খুব একটা ছোট নয়। এর আগে ১৯৮৬, ২০০৩, ২০১৩ সালেও এমন ঘটনা ঘটেছে। 


```