Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

Pahalgam: ঘৃণা না ছড়ানোর বার্তা দিয়ে ট্রোলের শিকার হত নৌসেনার স্ত্রী, পাশে মহিলা কমিশন

হিমাংশী নারওয়ালের একটি মন্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়

Pahalgam: ঘৃণা না ছড়ানোর বার্তা দিয়ে ট্রোলের শিকার হত নৌসেনার স্ত্রী, পাশে মহিলা কমিশন

গ্রাফিক্স-দ্য ওয়াল

শেষ আপডেট: 5 May 2025 13:17

দ্য ওয়াল ব্যুরো: স্বামীর মৃতদেহের পাশে বসে সদ্যবিবাহিতা স্ত্রী, পহেলগাম হামলার পর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তিনি হিমাংশী নারওয়াল। বিয়ের মাত্র ছ'দিনে মাথায় জঙ্গিদের গুলিতে স্বামীকে হারান।  কয়েকদিনের মধ্যেই নিহত নৌ সেনা অফিসার বিনয় নারওয়ালের স্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় (Himanshi Narwal trolled on social media)। এই পরিস্থিতিতে মুখ খুলল জাতীয় মহিলা কমিশন (National Commission for Women)। 

গত বৃহস্পতিবার হিমাংশী সকলের কাছে আর্জি জানিয়ে বলেছিলেন, "আপনারা ওর (বিনয়) জন্য প্রার্থনা করুন। আমি একটা বিষয় বলতে চাই, কারও বিরুদ্ধে ঘৃণা ছড়াবেন না। কাশ্মীরী এবং মুসুলমানদের ক্ষেত্রে এটি করা হচ্ছে। আমরা শুধু শান্তি চাই।" তিনি আরও বলেন, "যারা এই অপরাধের সঙ্গে জড়িত তাদের শাস্তি চাই।"

হিমাংশীর (Himanshi Narwal) এই মন্তব্যের পরই তাঁকে বিদ্রুপ করতে শুরু করেন নেটিজেনদের একাংশ। এনিয়ে এবার সরব হল জাতীয় মহিলা কমিশন। সমাজমাধ্যমে লেখা হয়েছে, "জম্মু কাশ্মীরের পহেলগাম হামলায় দেশের নাগরিকদের হত্যা করা হয়েছে। তাঁদের মধ্যে একজন লেফট্যানেন্ট বিনয় নারওয়াল, যাকে ধর্ম জিজ্ঞেস করে গুলি করে খুন করা হয়েছে। এই হামলার ঘটনায় গোটা দেশ ক্ষুব্ধ।' 

'বিনয় নারওয়ালের (Vinay Narwal) মৃত্যুর পর তাঁর স্ত্রী হিমাংশী নারওয়ালের একটি মন্তব্যের কারণে তাঁকে সোশ্যাল মিডিয়ায় যেভাবে আক্রমণ করা হচ্ছে, তা অত্যন্ত নিন্দনীয়। একজন মহিলাকে তাঁর ব্যক্তিগত জীবনের ভিত্তিতে ট্রোল করা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।' একইসঙ্গে সমাজমাধ্যমে লেখা হয়েছে, 'জাতীয় মহিলা কমিশন প্রতিটি মহিলার সম্মান এবং সম্ভ্রম রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনও মতবিরোধ শালীনতা এবং সাংবিধানিক সীমার মধ্যে হওয়া উচিৎ।'

২২ এপ্রিল, মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে (Pahalgam Incident) পর্যটকদের উপর গুলি চালায় জঙ্গিরা।  লস্কর-ই-তইবার স্থানীয় শাখা ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ এই হামলার দায় স্বীকার করেছে। পহেলগামে ২৬ জন নিহত পর্যটকদের মধ্যেই একজন বিনয়। ইউরোপে যাওয়ার ইচ্ছে থাকলেও ভিসা সমস্যার কারণে হানিমুনে কাশ্মীর পাড়ি দিয়েছিলেন। সেখান থেকে স্ত্রীকে নিয়ে একসঙ্গে ফেরা হয়নি আর। 

হামলার পর বৈসরন ভ্যালি থেকেই বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। একটি ভিডিওতে হিমাংশীকে বলতে শোনা যায়, 'আমরা ভেলপুরী খাচ্ছিলাম। একজন এসে আমার স্বামীকে প্রশ্ন করে সে মুসলিম কিনা। উত্তরে বিনয় যখন না বলে, তৎক্ষণাৎ তাঁকে গুলি করে হত্য করা হয়।' বুধবার নিহত নৌসেনা অফিসারের শেষকৃত্যের পর হিমাংশী বলেন, 'আমরা কখনও ভাবতেই পারিনি এই ট্রিপটা একটা দুঃস্বপ্নে পরিণত হবে।' 

মাত্র ২ বছর আগেই ভারতীয় নৌসেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন বিনয়। কোচিংয়ে পোস্টিং ছিল তাঁর। বিয়ে ও নিজের জন্মদিনের জন্য ৪০ দিনের ছুটি নিয়েছিলেন তিনি। গত ৪ এপ্রিল হিমাংশীর সঙ্গে বাগদান সারেন বিনয়। ১৬ এপ্রিল বিয়ে হয় তাঁদের। এরপরই হানিমুনের জন্য কাশ্মীর গিয়েছিলেন নববিবাহিত দম্পতি।


```