
শেষ আপডেট: 7 March 2024 15:03
দ্য ওয়াল ব্যুরো: উত্তর প্রদেশের এক বিচারক মনে করেন, প্রশাসনের উচ্চপদে আসীন ব্যক্তিদের অবশ্যই ধার্মিক হওয়া প্রয়োজন। এই ব্যাপারে দৃষ্টান্ত হিসাবে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম তাঁর নির্দেশে উল্লেখ করেছেন।
মামলাটি ২০১০ সালের। উত্তর প্রদেশের বারেলির দাঙ্গার ঘটনা নিয়ে মামলার শুনানিতে বিচারক রবিকুমার দিবাকর স্থানীয় মৌলানা তারিক রাজা খানের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। যদিও ওই দাঙ্গার চার্জশিটে নাম ছিল না মৌলানার। পরে তদন্তে উঠে আসে তারঁ নাম।
বিচারপতি দিবাকর বারাণসীর জেলা বিচারক থাকাকালে জ্ঞানবাপী মসজিদে পাঁচ হিন্দু মহিলার পুজাপাঠের অনুমতি দিয়েছিলেন।
বারেলির দাঙ্গা মামলার প্রসঙ্গে বিচারক সিদ্দাপীঠ গোরক্ষনাথ মন্দিরের পীঠাধিকারী মহন্ত বাবা যোগী আদিত্যনাথের নাম উল্লেখ করেন। বলেন, মহন্তদের জীবন হতে হয় সহজ সরল।