Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

অনলাইনে মোটা বেতনের চাকরির টোপ! লিঙ্কে ক্লিক করতেই ২.৫ লক্ষ টাকা খোয়ালেন তরুণ

অনলাইনে চাকরি খুঁজতে গিয়ে ৩ হাজার ডলার খোয়ালেন এক যুবক। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় আড়াই লক্ষ টাকা!

অনলাইনে মোটা বেতনের চাকরির টোপ! লিঙ্কে ক্লিক করতেই ২.৫ লক্ষ টাকা খোয়ালেন তরুণ

শেষ আপডেট: 3 April 2024 13:44

দ্য ওয়াল ব্যুরো: অনলাইনে চাকরি খুঁজতে গিয়ে ৩ হাজার ডলার খোয়ালেন এক যুবক। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় আড়াই লক্ষ টাকা!

ঘটনাটি ঘটেছে পণ্য ডিজাইনার নাভেদ আলমের সঙ্গে। তাঁর মতো অন্য চাকরিপ্রার্থীরাও যাতে সাইবার অপরাধীদের ফাঁদে না পড়েন সেজন্য নিজের তিক্ত অভিজ্ঞতার কথা সোশ্যাল মাধ্যমে শেয়ার করেছেন আলম।

টুইটে আলম জানিয়েছে, অনলাইনে চাকরির খোঁজ করতে গিয়ে তাঁর নজরে আসে @crankybugatti @SocialSpectra নামে একটি কোম্পানি ডিজাইনের খোঁজ করছে। সেখানে তাঁর সঙ্গে কোম্পানির কর্মকর্তাদের হওয়া কথাবার্তার স্ক্রিনশটও তুলে ধরেছেন সোশ্যাল মাধ্যমে। 

আলমের কথায়, "প্রাথমিক কথাবার্তার পর সংস্থার তরফে আমাকে জানানো হয় আমাকে ওনারা নির্বাচিত করেছেন। ফাইনাল চাকরির জন্য কোম্পানির একটি এইচ আর ইন্টারভিউতে যোগ দিতে বলা হয়। এজন্য একটি লিঙ্কও পাঠায়। সেটি ডাউনলোড করতে বলা হয়। এই লিঙ্ক আসলে যে সাইবার প্রতারকদের ফাঁদ, সেটা বুঝতে পারিনি। ওদের কথা মতো লিঙ্ক ডাউনলোড করার কিছু পরেই দেখি আমার অ্যাকাউন্টে থাকা প্রায় আড়াই লক্ষ টাকা ফাঁকা হয়ে যায়!"

অন্যদের প্রতি আলমের সতর্কতা, "এভাবেই চাকরির টোপ দিয়ে অনলাইনে প্রতারকরা ঘুরে বেড়াচ্ছে। সাবধান হন। কোথাও চাকরির অফার থাকলে আগে সেগুলো ভাল করে যাচাই করুন। কোম্পানি সম্পর্কে পুরোপুরি নিশ্চিত না হয়ে এই ধরনের লিঙ্ক ডাউনলোড করবেন না।"

আলমের মতো অনলাইন চাকরির টোপে পা দিয়ে টাকা খুইয়েছেন আরও কয়েতকজন। তাঁরাও আলমের কমেন্ট বক্সে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। 

প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সাইবার অপরাধের সংখ্যা। অপরাধীদের ধরতে সাইবার বিশেষজ্ঞরাও নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারপরেও অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। আলমের কথায়, "সাইবার অপরাধীরা এতটা নিখুঁতভাবে প্রতারণার ফাঁদ তৈরি করে যে তা সাধারণের আয়ত্তের বাইরে থাকে।"


```