Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

আচমকা রাঁচির বাড়িতে হাজির সরেন, গ্রেফতারির সম্ভাবনা আরও জোরালো হল

সূত্রের খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হেমন্ত সরেনকে গ্রেফতার করলে মুখ্যমন্ত্রী করা হতে পারে তাঁর স্ত্রী কল্পনা।

আচমকা রাঁচির বাড়িতে হাজির সরেন, গ্রেফতারির সম্ভাবনা আরও জোরালো হল

শেষ আপডেট: 30 January 2024 15:55

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার দুপুরে রাঁচির বাড়িতে ফিরে এসেছেন ঝাড়খণ্ডের ‘নিখোঁজ’ মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন। দুপুর আড়াইটে নাগাদ পাওয়া শেষ খবর অনুযায়ী তিনি মুখ্যমন্ত্রীর বাংলোয় জেএমএম এবং কংগ্রেস বিধায়কদের সঙ্গে বৈঠক করছেন। মনে করা হচ্ছে গ্রেফতার এড়ানো কঠিন মনে করেই পরিষদীয় দলের বৈঠক ডেকে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা চালাচ্ছেন। 

সূত্রের খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হেমন্ত সরেনকে গ্রেফতার করলে মুখ্যমন্ত্রী করা হতে পারে তাঁর স্ত্রী কল্পনাকে। লাভদায়ক পদে যুক্ত থাকার অভিযোগে গত বছর বিধায়ক পদ খারিজের সম্ভাবনা প্রবল হয়ে উঠলে স্ত্রী’র নাম পরিষদীয় দলে পাশ করিয়ে রেখেছিলেন জেএমএম নেতা। পরে ওই ব্যাপারে রাজ্যপাল আর এগোননি। 

মঙ্গলবার সকালে ইডি সরকারিভাবে জানায়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে পাওয়া যাচ্ছে না। সোমবার রাত পর্যন্ত তিনি দক্ষিণ দিল্লির বাড়িতে ছিলেন। মঙ্গলবার সকালে গিয়ে তাঁকে বাড়িতে পাওয়া যায়নি। ছিলেন না রাঁচির বাড়িতেও। মুখ্যমন্ত্রীর অফিস ও বাড়ি থেকে জানানো হয় সরেন কোথায় আছেন তাঁরা জানেন না। যদিও সংবাদমাধ্যমের কাছে সরেনের ঘনিষ্ঠরা দাবি করে আসছিলেন, নেতার সঙ্গে তাঁদের যোগাযোগ আছে। 

তবে অনুমান করা হয়েছিল সরেন গোপনে সড়ক পথে রাঁচির উদ্দেশে রওনা হয়েছেন। তিনি আসলে দিল্লিতে গ্রেফতার হতে চাইছেন না। গ্রেফতার করা হলে তাঁর দল ও জোট বড়মাপের প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলতে পারবে।

ইডি সূত্রের খবর, জমি বেদখল এবং বেআইনি লেনদেনের ঘটনায় সরেন অনেক প্রশ্নের উপযুক্ত জবাব দিতে পারেননি। পারেননি নিজের অবস্থানের জবাবে নথিপত্র দিতে। ফলে তাঁকে গ্রেফতারের সম্ভাবনা প্রবল হচ্ছে। মনে করা হচ্ছে সেই কারণেই রাঁচি ফিরে পরিষদীয় দলের বৈঠকে বসে গিয়েছেন মুখ্যমন্ত্রী।


```