Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এমন বড় কিছু ঘটনা ঘটেনি, মহাকুম্ভে পদপিষ্ট নিয়ে বেফাঁস হেমা মালিনী

গত ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যার অমৃতস্নানে পদপিষ্ট হয়ে মহাকুম্ভে সরকারিভাবে ৩০ জনের মৃত্যু হয়।

এমন বড় কিছু ঘটনা ঘটেনি, মহাকুম্ভে পদপিষ্ট নিয়ে বেফাঁস হেমা মালিনী

ফাইল ছবি

শেষ আপডেট: 4 February 2025 15:21

দ্য ওয়াল ব্যুরো: মহাকুম্ভ মেলায় পদপিষ্টের ঘটনা এমন কিছু বড় নয়। মঙ্গলবার লোকসভায় সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবের বিজেপি সরকার বিরোধী তোড়ফোঁড় আক্রমণের জবাবে এই মন্তব্য করেন বিজেপির মথুরার এমপি, অভিনেত্রী হেমা মালিনী। সমাজবাদী পার্টির নেতা অখিলেশকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে হেমা বলেন, অখিলেশের কাজই হল মিথ্যা কথা বলে যাওয়া। আমরাও কুম্ভমেলায় গিয়েছি। হ্যাঁ একটা ঘটনা ঘটে গিয়েছে। কিন্তু তা এমন কিছু বড় ঘটনা নয়। কুম্ভের ঘটনা নিয়ে চারিদিকে অতিরঞ্জিত করা হচ্ছে, দাবি হেমা মালিনীর।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি মৌনী অমাবস্যার অমৃতস্নানে পদপিষ্ট হয়ে মহাকুম্ভে সরকারিভাবে ৩০ জনের মৃত্যু হয়। জখম হন বহু ভক্ত। কিন্তু, উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি থেকে শুরু করে কংগ্রেসও মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারকে তুলোধনা করে চলেছে। সোমবার সপার রাজ্যসভা সদস্য জয়া বচ্চন মৃতদেহের পচনে গঙ্গা দূষণের অভিযোগ সহ মৃতের সংখ্যা গোপন করার দিকেও আঙুল তোলেন। তারপর এদিন লোকসভায় অখিলেশ যাদবও মৃতের সঠিক সংখ্যা প্রকাশের দাবি তোলেন।

এর জবাবে মহাকুম্ভ মেলার আয়োজনে যোগী সরকার অত্যন্ত ভালো কাজ করছে বলে দাবি করেন হেমা। তিনি বলেন, এই বিশালাকার ও মহা আয়োজন অত্যন্ত নিপুণ হাতে পরিচালনা করছে রাজ্য সরকার। সেখানে যে কর্মকাণ্ড চলছে, তা প্রশংসার দাবি রাখে। কাতারে কাতারে মানুষ সেখানে আসছেন, যাচ্ছেন। যা নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হলেও আমরা পূর্ণ শক্তিতে তা করে চলেছি। হেমা আরও বলেন, আমরা নিজেরাও সেখানে স্নান করেছি। কোথাও কোনও সমস্যা নেই। সে কারণেই প্রধানমন্ত্রী মোদী স্নান করতে যাচ্ছেন কুম্ভে। সবকিছুই ভালোভাবে চলছে।


```