
কেদারনাথের ভয়ঙ্কর দৃশ্য
শেষ আপডেট: 24 May 2024 16:08
দ্য ওয়াল ব্যুরো: কেদারনাথে হেলিকপ্টার বিপত্তি। পুণ্যার্থীদের নিয়ে কেদারনাথে নামার আগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এক কপ্টারের চালক। বেশ খানিকক্ষণ হেলিকপ্টারটি শূন্য়ে চক্কর খেতে থাকে। শেষমেশ বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা।
চারধাম যাত্রা শুরু হওয়ার পর ভিড়ে থিক থিক করছে কেদারনাথ, বদ্রীনাথ। শুক্রবার কেদারনাথগামী একটি হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। যার ফলে ঘটতে চলেছিল ভয়াবহ দুর্ঘটনা। কেদারনাথের হেলিপ্য়াড থেকে প্রায় ১০০ মিটার দূরে হেলিকপ্টারটি অবতরণ করানো হয়। কপ্টারের ৬ জন যাত্রী ও পাইলট সকলেই সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে।
Narrow escape for passengers /people at Kedarnath today :
— Tarun Shukla (@shukla_tarun) May 24, 2024
- Kestral Aviation's Agusta A119 Koala helicopter VT-CLR operating Sersi- Kedarnath loses control, lands short of helipad
- Crew, passengers safe. @DGCAIndia investigating.
- Dramatic video :
???? pic.twitter.com/ltdUCkqCDJ
স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সকাল থেকেই কেদারনাথের আবহাওয়া ঠিক ছিল না। রুদ্রপ্রয়াগ থেকে ওই হেলিকপ্টারটি ৬ জন যাত্রীকে নিয়ে কেদারনাথ মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছিল। সকাস ৭টা ৫ মিনিট নাগাদ কেদারনাথের হেলিপ্যাডে কপ্টারটি ল্যান্ড করতে গিয়েই সমস্যা হয়।
খারাপ আবহাওয়ায় বেসামাল হয়ে পড়ে যাত্রীবাহী হেলিকপ্টারটি। নিয়ন্ত্রণ হারিয়ে মন্দিরের সামনে কপ্টারটি অবতরণের আগে মাটির কাছাকাছি ঘুরতে থাকে। এরপর অসম্ভব দক্ষতার সঙ্গে নির্দিষ্ট অবতরণের জায়গা থেকে এক কিলোমিটার আগে জরুরি অবতরণ করান পাইলট। কোনও ক্রমে প্রাণ বাঁচে হেলিকপ্টারের মধ্যে থাকা তীর্থযাত্রীদ্র।
নিয়ন্ত্রেণ হারিয়ে হেলিকপ্টারের আকাশে চক্কর খাওয়ার ভিডিয়োয় দেখা গিয়েছে, হেলিপ্যাডে অনেকেই দাঁড়িয়ে রয়েছেন। হেলিকপ্টারটি অবতরণ করতে গিয়ে শূন্যে দুলেই চলেছে। এরপরই গোল পাক খেতে খেতে হেলিপ্যাড থেকে সরে এসে নীচে মাটিতে ঠোক্কর খায়। হেলিকপ্টারের ওই দশা দেখে আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত সকলে। হেলিকপ্টারটি দাঁড়িয়ে যেতেই ছুটে আসেন বিপর্যয় মোকাবিলা বাহিনী।
চলতি বছরে গত ১০ মে থেকে চার ধাম যাত্রা শুরু হয়েছে। গঙ্গোত্রী, যমুনোত্রী , কেদারনাথ, বদ্রীনাথ- এই নিয়ে চার ধাম। অক্ষয় তৃতীয়ার পর একে একে খুলেছে মন্দিরগুলি।ভিড়ের কারণে আগামী ৩১ মে পর্যন্ত ভিআইপি দর্শন বন্ধ করে দেওয়া হয়েছে। তীর্থযাত্রীদের বিপুল ভিড় নিয়ন্ত্রণ করতে সমস্ত তীর্থযাত্রীদের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে উত্তরাখণ্ড সরকার।