Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাহাড়ের গায়ে ধাক্কা, পুণেতে হেলিকপ্টার দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

পাহাড়ের গায়ে ধাক্কা লেগে কপ্টারে আগুন লেগে যায়। স্থানীয় একটি গলফ কোর্স থেকে সেটি উড়েছিল।

পাহাড়ের গায়ে ধাক্কা, পুণেতে হেলিকপ্টার দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

প্রতীকী ছবি

শেষ আপডেট: 2 October 2024 10:43

দ্য ওয়াল ব্যুরো: বুধবার সকালে মহারাষ্ট্রের পুণে শহরের অদূরে হেলিকপ্টার দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাঁদের দু’জন পাইলট। অপরজন ইঞ্জিনিয়ার।

ঘটনাটি ঘটেছে বুধবার সকাল পৌনে সাতটা নাগাদ, পাহাড়ি এলাকা ভবদানে। পাহাড়ের গায়ে ধাক্কা লেগে কপ্টারে আগুন লেগে যায়। স্থানীয় একটি গলফ কোর্স থেকে সেটি উড়েছিল। যাচ্ছিল মুম্বইয়ে। নিহত দুই পাইলট হলেন পরমজিত সিং ও জিকে পিল্লাই। নিহত ইঞ্জিনিয়ারের নাম প্রীতম ভরদ্বাজ।

পুলিশ জানিয়েছে পুণে পুরসভার দমকল গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। দুই পাইলট ও ইঞ্জিনিয়ারকে বাঁচানো যায়নি। পাহাড়ের কোলে জঙ্গলে পড়ে থাকা হেলিকপ্টারের আগুন নেভাতে দেরি হয়ে যায়।

বেসরকারি কোম্পানির হেলিকপ্টারটি ভাড়া করেছিলেন মুম্বইয়ের এনসিপি নেতা সুনীল তাতকারে। কপ্টারে চেপে তাঁর রায়গড় যাওয়ার কথা ছিল।


```