Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

মানালিতে তীব্র তুষারপাত, আটকে বহু পর্যটক, বড়দিনে মৃত্যু হয়েছিল ৪ পর্যটকের

বর্ষশেষে তীব্র তুষারপাত মানালিতে। শুক্রবার দুপুর থেকে টানা ১২ ঘণ্টার তুষারপাতে মানালির বিভিন্ন রাস্তায় আটকে পড়েছেন বহু পর্যটক।

মানালিতে তীব্র তুষারপাত, আটকে বহু পর্যটক, বড়দিনে মৃত্যু হয়েছিল ৪ পর্যটকের

মানালিতে তুষারপাতে আটকে পর্যটকরা।

শেষ আপডেট: 28 December 2024 08:23

দ্য ওয়াল ব্যুরো: বর্ষশেষে তীব্র তুষারপাত মানালিতে। শুক্রবার দুপুর থেকে টানা ১২ ঘণ্টার তুষারপাতে মানালির বিভিন্ন রাস্তায় আটকে পড়েছেন বহু পর্যটক।

অভিযোগ, পর্যটকরা আটকে থাকলেও হিমাচল প্রদেশ প্রশাসনের কাউকে দেখা যায়নি। পরিস্থিতি এতটাই সঙ্গীন যে পানীয় জল পর্যন্ত পারছেন না পর্যটকরা। ঘটনার জেরে অনেকে অসুস্থও হয়ে পড়েছেন। যদিও হিমাচল প্রদেশের প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থলে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। টানা বরফ কাটার কাজ চালানো হচ্ছে। 

প্রসঙ্গত, গত সোমবার থেকে ভারী তুষারপাত শুরু হয়েছে মানালিতে। এজন্য মৌসম ভবনের তরফে আগেই সতর্কতা জারি করা হয়েছিল। বড়দিনে অর্থাৎ ২৫ ডিসেম্বর মানালিতে তুষারপাতে আটকে মৃত্যুও হয়েছিল চার পর্যটকের।

সংবাদ সংস্থা সূত্রের খবর, তুষারপাতের জেরে মানালির বিভিন্ন এলাকার প্রায় ২২৩টি রাস্তা এবং তিনটি জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বিভিন্ন রাস্তায় তুষারপাতের মধ্যে আটকে রয়েছেন এক হাজারেরও বেশি পর্যটকের গাড়ি।

তবে তাৎপর্যপূর্ণ ঘটনা হল, আবহাওয়ার প্রতিকূলতার মধ্যেও মানালিতে পর্যটকদের ঢল অব্যাহত!  রাজ্য প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের ডিসেম্বরের তুলনায় এবারে ৩০ শতাংশ বেশি পর্যটক এসেছেন মানালিতে। শিমলার বেশির ভাগ হোটেলেই খালি নেই একটিও ঘরও। তথৈূচ হাল মানালির হোটেলগুলিতেও। বরফ দেখতে বর্ষশেষে মানালিতে ভিড় জমিয়েছে বিপাকে পড়েছেন পর্যটকরা। 


```