Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তুষারঝড়ের পূর্বাভাস কাশ্মীরে, উত্তরের তিন রাজ্যে তুষারধসের আশঙ্কায় কমলা সতর্কতা জারি

হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং সিকিমের উঁচু এলাকাতে ভারী বৃষ্টির তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

তুষারঝড়ের পূর্বাভাস কাশ্মীরে, উত্তরের তিন রাজ্যে তুষারধসের আশঙ্কায় কমলা সতর্কতা জারি

শেষ আপডেট: 5 February 2024 09:49

দ্য ওয়াল ব্যুরো: ভারী তুষারপাত হচ্ছে জম্মু-কাশ্মীরে। প্রবল শৈত্যপ্রবাহে তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের নীচে। বরফে ঢেকেছে রাস্তাঘাট, বাড়িঘর। মৌসম ভবন জানাচ্ছে, দুর্যোগের আশঙ্কা রয়েছে কাশ্মীর-সহ উত্তর ভারতের তিন রাজ্যে। ভারী তুষারপাতের পাশাপাশি তুষারঝড়ের সম্ভাবনাও আছে। তুষারধস নামতে পারে কাশ্মীরে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং সিকিমের উঁচু এলাকাতে ভারী বৃষ্টির তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। জারি হয়েছে কমলা সতর্কতা।

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, ভারী তুষারপাত হতে পারে কাশ্মীরে। এর জেরে আজ তুষারধস নামতে পারে উপত্যকায়। স্থানীয়দের প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে।

চলতি মরশুমে শীত পড়তেই ভিড় বাড়তে শুরু করেছে ভূস্বর্গে। কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, এবার রেকর্ড পর্যটক প্রত্যক্ষ করেছে কাশ্মীর। শুধু গুলমার্গ নয়, পহেলগ্রাম এবং ডাল লেকেও সমস্ত হোটেল গোটা শীতের মরশুমের জন্য বুক। তবে এবার বরফ পড়তে দেরি হয়েছে। বরফশূন্য গুলমার্গের ছবি পোস্ট করে পর্যটকরা লিখছিলেন, শুকনো খটখট করছে গুলমার্গ, শোনমার্গ। কাশ্মীরের স্থানীয়রাও বলছিলেন, বহু বছরেও এমন শুকনো বরফহীন গুলমার্গ দেখা যায়নি। তবে এবার সেই আশা পূরণ হয়েছে। কনকনে ঠান্ডা শৈত্যপ্রবাহের সঙ্গেই বরফ পড়ছে কাশ্মীরে। ঢেকে যাচ্ছে বাড়িঘর, রাস্তাঘাট। জাতীয় সড়ক-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা বরফের পড়ে বন্ধ হয়ে গিয়েছে।

শনিবারই কাশ্মীরের নানা প্রান্তে তাপমাত্রা ছিল মাইনাস ১.৭ ডিগ্রি সেলসিয়াস। পহেলগাঁওতে পারদ নেমেছিল মাইনাস ৮.৩ ডিগ্রিতে। মৌসম ভবনের পূর্বাভাস জম্মু-কাশ্মীরের আটটি জেলায় তুষারধসের সম্ভাবনা আছে। বান্দিপোরা, বারামুল্লা, গান্দেরওয়াল, কুপওয়ারা, ডোডা, কিশতওয়ার, পুঞ্চ ও রামবান জেলায় তুষারধসের সম্ভাবনা আছে।


```