Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রাতভর বৃষ্টি উত্তরাখণ্ডে, মাসখানেকের ব্যবধানে ফের ধসে অবরুদ্ধ বদ্রীনাথ জাতীয় সড়ক

ধসে কামেডা, নন্দপ্রয়াগ এবং ছিঙ্কায় জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে।

রাতভর বৃষ্টি উত্তরাখণ্ডে, মাসখানেকের ব্যবধানে ফের ধসে অবরুদ্ধ বদ্রীনাথ জাতীয় সড়ক

জেলা বিপর্যয় মোকাবিলা বাহিনী ধস সরিয়ে রাস্তা সচল করার কাজে নেমেছে।

শেষ আপডেট: 10 August 2024 15:57

দ্য ওয়াল ব্যুরো: রাতভর বৃষ্টিতে উত্তরাখণ্ডের বেশকিছু জায়গা ধসে বিপর্যস্ত। শুক্রবার সারারাত অবিরাম বর্ষণে চামোলি জেলার কয়েক জায়গায় ধস নামে। তাতে বদ্রীনাথ জাতীয় সড়কের কয়েকটি জায়গায় রাস্তা বন্ধ হয়ে রয়েছে। পথের উপর পড়ে রয়েছে বিরাট বড় বড় পাথরের চাঁই।

ধসে কামেডা, নন্দপ্রয়াগ এবং ছিঙ্কায় জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে। জেলা বিপর্যয় মোকাবিলা বাহিনী ধস সরিয়ে রাস্তা সচল করার কাজে নেমেছে।

প্রসঙ্গত, গত জুলাই মাসেও প্রবল বৃষ্টির তোড়ে ধস নেমে উত্তরাখণ্ডের ২৬০টির বেশি রাস্তা বন্ধ হয়ে যায়। প্রায় ৪৮ ঘণ্টা ধরে কয়েক হাজার তীর্থযাত্রী প্রবল বৃষ্টি ও ধসের কবলে পড়ে আটকে পড়েছিলেন। ১১ জুলাই সকালে বর্ডার রোডস অর্গানাইজেশন দিনরাতের চেষ্টায় ধস সরিয়ে রাস্তা খুলে দিতে সক্ষম হয়।

সেদিন জোশিমঠের কাছে চুঙ্গিধারে বদ্রীনাথ হাইওয়ের একাংশ থেকে ধস সরিয়ে কিছু এলাকায় হাঁটার মতো পথ এবং কিছু জায়গায় একটি গাড়ি চলাচলের মতো পরিসর তৈরি করে দেওয়া হয়। গত ৯ জুলাই থেকে এই জায়গাটি ধসে অবরুদ্ধ হয়েছিল। বিআরও কর্মীদের অদম্য চেষ্টার ফলে প্রায় ৫৮ ঘণ্টা পর ২০০ জন তীর্থযাত্রীকে ওই দুর্গম এলাকা পার করিয়ে দেওয়া হয়।


```