Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ফেব্রুয়ারি মাস পেরোল না, তাপপ্রবাহের পূর্বাভাস ঘোষণা হয়ে গেল এই শহরে! জারি হলুদ সতর্কতাও

ফেব্রুয়ারি মাস শেষ হয়নি এখনও, অথচ এখন থেকেই তাপপ্রবাহের পূর্বাভাস চলে এসেছে দেশের এই শহরে। জারি হয়েছে হলুদ সতর্কতাও। 

ফেব্রুয়ারি মাস পেরোল না, তাপপ্রবাহের পূর্বাভাস ঘোষণা হয়ে গেল এই শহরে! জারি হলুদ সতর্কতাও

প্রতীকী ছবি

শেষ আপডেট: 25 February 2025 12:24

দ্য ওয়াল ব্যুরো: আবহাওয়ার বদল (Weather Update) ঘটবে তার ইঙ্গিত অনেক আগে থেকেই মিলছিল। তবে তা এত দ্রুত পাল্টাবে, তা হয়তো অনেকেই কল্পনা করেননি। ফেব্রুয়ারি মাস শেষ হয়নি এখনও, অথচ এখন থেকেই তাপপ্রবাহের পূর্বাভাস (Heatwave Alert) চলে এসেছে দেশের এই শহরে। জারি হয়েছে হলুদ সতর্কতাও (Yellow Warning)। 

আইএমডি-র (IMD) তরফে জানানো হয়েছে, মুম্বই এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে মঙ্গল এবং বুধবার তাপপ্রবাহ হতে পারে। তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থেকে যা প্রায় ৫ ডিগ্রি বেশি! এই কারণেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই অঞ্চলগুলিতে। আবহাওয়া দফতরের এও পূর্বাভাস, আগামী চার-পাঁচদিনে সর্বনিম্ন তাপমাত্রাও তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়বে। 

শুধুমাত্র মুম্বই বা মহারাষ্ট্র নয়, আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত গুজরাতের অধিকাংশ এলাকা ছাড়াও গোয়া, কর্নাটক উপকূলে তাপমাত্রা ওপরের দিকেই থাকতে চলেছে। উত্তর ভারতের বেশিরভাগ অঞ্চলে এতটাও গরম অনুভূত না হলেও তুলনামূলক গরম থাকবে। যদিও এর মধ্যে জম্ম-কাশ্মীরে তুষারপাতের আভাস দেওয়া হয়েছে। তার সঙ্গে সঙ্গে বৃষ্টিও হতে পারে অনন্তনাগ, শ্রীনগরের মতো এলাকায়।  

ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই গরমের ভাব চলে এসেছে। মাঝে-মধ্যে রাতের দিকে তাপমাত্রার পারদ কিছুটা কম থাকলেও, সকালে রীতিমতো গরম লাগছে। মার্চের শুরু থেকেই পুরোদস্তুর গরম পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে তার আগে এইভাবে তাপপ্রবাহের সতর্কতা সাধারণ মানুষের চিন্তা বাড়িয়ে দিল। এখনই যদি এই অবস্থা হয়, আগামী এপ্রিল-মে-জুন মাসে কী অবস্থা হবে, তা ভেবেই কপাল ঘেমে যাচ্ছে সকলের।

এমনিতে পশ্চিমবঙ্গের আবহাওয়ার পরিস্থিতিও ভাল নয়। মাঝে বৃষ্টি হলেও এখন তার বিন্দুমাত্র রেশ নেই। উল্টে রোদের তাপে সকালে রাস্তায় বেরিয়ে কার্যত নাজেহাল হচ্ছে মানুষ। এখনই প্রায় ৩০ ডিগ্রির ঘরে চলে গেছে তাপমাত্রা। আগামী কয়েক সপ্তাহে তা যে আরও বেড়ে যাবে, তাতে সন্দেহ নেই।


```