Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পদপিষ্টে মৃত অন্তত ১১৬, সৎগুরুর বিরুদ্ধে এফআইআর! ক্ষতিপূরণ ঘোষণা যোগীর

ইতিমধ্যে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য মাথাপিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে যোগী আদিত্যনাথের সরকার।

পদপিষ্টে মৃত অন্তত ১১৬, সৎগুরুর বিরুদ্ধে এফআইআর!  ক্ষতিপূরণ ঘোষণা যোগীর

পদপিষ্টের সেই অকুস্থল।

শেষ আপডেট: 2 July 2024 21:34

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের হাথরাসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত ১১৬ জনের মৃত্যু হয়েছে বলে দাবি সংবাদ সংস্থার। মৃতদের মধ্যে বেশিরভাগ মহিলা এবং বেশ কয়েকজন শিশুও রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। 

ইতিমধ্যে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য মাথাপিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে যোগী আদিত্যনাথের সরকার। একই সঙ্গে যে ধর্মগুরুর ডাকে এদিনের 'সৎসঙ্গ' অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তাঁর বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, নারায়ণ সাকার ওরফে ‘ভোলে বাবা’ নামে স্বঘোষিত এক ধর্মীয় গুরুর ডাকে এদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শেষে বেরানোর সময় পদপিষ্টের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, যেখানে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেখানে অতি বেশি সংখ্যক মানুষ ডুকে পড়েছিলেন এবং ভিড় সামলানোর জন্য আয়োজকদের তরফে বিশেষ কোনও ব্যবস্থা রাখা হয়নি। অনুষ্ঠানস্থলে প্রবেশের বা বেরানোর পথটিও ছিল অত্যন্ত সঙ্কীর্ণ। তারই জেরে হুড়োহুড়ি থেকে পদপিষ্টের ঘটনা বলে দাবি স্থানীয়দের একাংশের।

ঘটনার জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী টুইটার হ্যান্ডেলে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছেন।

'টুইটে মোদী লিখেছেন, কেন্দ্র উত্তরপ্রদেশ সরকারকে সব রকম সাহায্য করছে। যোগী আদিত্যনাথ জানিয়েছেন, ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী লক্ষ্মী নারায়ণ চৌধুরী এবং সন্দীপ সিং। তাঁদের সঙ্গে রয়েছেন রাজ্যের মুখ্য সচিব ও পুলিশের ডিজি।

হাথরাসের জেলাশাসক আশিস কুমার জানিয়েছেন, আহতদের উদ্ধার কাজ শুরু হয়েছে। একই সঙ্গে কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।


```