Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মৃত বেঁচে ওঠে, মুমূর্ষু উঠে বসে, 'অবতার' ভোলেবাবার সেদিন ভবিষ্যদ্বাণী ছিল, আজ প্রলয় আসবে

১২১ জনের মৃত্যুর পরেও ভক্তদের বিশ্বাস অটুট বাস্তবের বিরিঞ্চিবাবার প্রতি

মৃত বেঁচে ওঠে, মুমূর্ষু উঠে বসে, 'অবতার' ভোলেবাবার সেদিন ভবিষ্যদ্বাণী ছিল, আজ প্রলয় আসবে

ভোলেবাবা ও সৎসঙ্গ।

শেষ আপডেট: 5 July 2024 15:03

দ্য ওয়াল ব্যুরো: মৃতকে বাঁচাতে পারেন ভোলেবাবা। দুরারোগ্য ব্যাধি নিরাময় হয় তাঁর আশ্রমের পবিত্র শান্তিজলে। তাঁর নাম জপ করলে ভর্তির সুযোগ এসে যায় নামী বিশ্ববিদ্যালয়ে। 'পরমাত্মা' ভোলেবাবা 'ত্রিকালদর্শী'। কারণ, সেদিন হাথরাসে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিলের কয়েক মিনিট আগেও তাঁর শেষ বাণী ছিল, 'আজ প্রলয় আয়েগি' অর্থাৎ আজ প্রলয় আসবে। আর তার কয়েক মুহূর্ত পরেই সৎসঙ্গের মাঠে এক ধূলিঝড় ওঠে।

সুরজপাল সিং ওরফে নারায়ণ হরি সাকার ওরফে ভোলেবাবাকে উত্তর থেকে দক্ষিণ, হতদরিদ্র থেকে ধনী, লক্ষ লক্ষ ভক্তের একজনও মানুষ বলে মানতে নারাজ। পদপিষ্ট হয়ে গণমৃত্যুর পরেও তাঁদের চোখে ভোলেবাবা সাক্ষাৎ হরি কিংবা ভগবানের অবতার বলেই বিশ্বাস করেন। আশ্চর্য মনে হলেও সত্যি, তাঁর ভক্তরা দৃঢ় বিশ্বাস করেন, মৃতদেহে প্রাণ সঞ্চার করতে পারেন ভোলেবাবা।

১৮ বছরের হিমাংশুর বদ্ধ বিশ্বাস ভোলেবাবার আশীর্বাদ না থাকলে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারতেন না। হাথরাসের বাসিন্দা ৩৩ বছরের আইনজীবী সীমা মনে করেন, উনি মানুষ নন। ঈশ্বরপ্রেরিত দূত। সুরজপুরের গৃহবধূ নেহা বলেন, যখন সব ওষুধ হার মেনে যায়, সব ডাক্তার হাত তুলে নেন, তখন ভোলেবাবার আশ্রমের পবিত্র বারিতে তাঁর সব রোগভোগ সেরে গিয়েছে।

গত ২ জুলাই ভোলেবাবার ভক্ত সমাগমে ভিড়ের হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে ১২১ জনের মৃত্যুর পর থেকে উধাও ভোলেবাবা। উত্তরপ্রদেশ পুলিশ খুঁজে পাচ্ছে না স্বেচ্ছাবসর নেওয়া প্রাক্তন হেড কনস্টেবলকে। যা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠলেও তাঁর ভক্তদের মনে ভোলেবাবার প্রতি ভক্তি একটুও টাল খায়নি। তাঁরা এখনও বিশ্বাস করেন ভোলেবাবার অতিমানবীয় শক্তি রয়েছে।

ভোলেবাবা নিয়ে নানান অলৌকিক গপ্প খুব কৌশলে ছড়িয়ে দেওয়া হয়েছে তাঁর ভক্তদের মধ্যে। এমনকী পদপিষ্ট হওয়ার কয়েক মিনিট আগে বলা শেষ কথাটিও আকাশবাণীর মতো বিশ্বাস করতে শুরু করেছেন ভক্তরা। ভিড় সামাল দিতে পারার অপদার্থতার থেকেও তাঁরা এখনও বিশ্বাস করেন উনি বুঝতে পেরেছিলেন কী ঘটতে চলেছে!

বুলন্দশহর থেকে আসা কমলেশ সিং জখম হয়ে আপাতত চিকিৎসাধীন। তাঁর মন থেকে এখনও ভোলেবাবার প্রতি ভক্তি অটল রয়েছে। তিনি বলেন, মঞ্চ থেকে নেমে যাওয়ার ঠিক আগে তিনি আরেকবার মাইক তুলে নেন। বলেন, আমি এখন চলে যাচ্ছি, আজ প্রলয় আসবে। ভেবে দেখুন ওনার অসীম ক্ষমতা কী! উনি বুঝতে পেরেছিলেন কয়েক মুহূর্তের মধ্যে কী ঘটতে চলেছে। ১৫ বছর ধরে ভোলেবাবার অনুগামী কমলেশ বলেন, আশ্চর্য হল উনি বেরিয়ে যাওয়ার পরেই ধুলোর ঝড় উঠল।

বাবা-মায়ের সঙ্গে মাত্র ৬ বছর বয়সে ভোলেবাবার বাণী শুনতে এসেছিলেন হিমাংশু। সেই থেকে আজ পর্যন্ত ভোলেবাবাকেই একমাত্র ঈশ্বর বলে মনে করেন তিনি। তাঁদের বাড়িতে কোনও ভগবানের ছবি বা মূর্তি নেই। শুধু ভোলেবাবা আছেন। কৃষিবিজ্ঞানের স্নাতক হতে চলা হিমাংশু মনে করেন, এসব কিছুই তাঁর আশীর্বাদ। তিনি আরও বলেন, আমি বুঝতে পারছি না, সবাই দুর্ঘটনার জন্য কেন তাঁকে দোষী ঠাউরাচ্ছে? কেদারনাথ এবং বৈষ্ণোদেবীতেও তো দুর্ঘটনা ঘটেছে।

গৃহবধূ নেহা বলেন, বাবাকে কলঙ্কিত করার জন্য তাঁর নাম ফাঁসানোর চেষ্টা চলছে। অনেকে পুজোপাঠে গঙ্গাজল ছেটান, আমরা তেমন বাবার অনুষ্ঠান থেকে পবিত্র জল এনে ছেটাই। এতে সংসারে শান্তি বজায় থাকে এবং সমস্ত রোগব্যাধি থেকে আমরা দূরে রাখে। ওনাকে ছাড়া আমি কাউকে পুজোও করি না।


```