Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

গুলিবিদ্ধ হয়ে মৃত্যু প্রাক্তন বিধায়কের, ভোটের আগে শোরগোল বিজেপি শাসিত রাজ্যে

বিরোধী দলের এক নেতাকে গুলি করা খুন করার ঘটনা ঘটেছে। পুরোটাই রাজনৈতিক কারণে হয়েছে এবং এর পিছনে বিজেপি সরকারের মদত আছে বলেই দাবি করা হচ্ছে। 

গুলিবিদ্ধ হয়ে মৃত্যু প্রাক্তন বিধায়কের, ভোটের আগে শোরগোল বিজেপি শাসিত রাজ্যে

শেষ আপডেট: 25 February 2024 21:46

দ্য ওয়াল ব্যুরো: হিংসার একাধিক অভিযোগ তোলা হয় বাংলার সরকারের বিরুদ্ধে। এবার এই অভিযোগে বিদ্ধ হল বিজেপি শাসিত হরিয়ানার সরকার। সেখানে বিরোধী দলের এক নেতাকে গুলি করা খুন করার ঘটনা ঘটেছে। পুরোটাই রাজনৈতিক কারণে হয়েছে এবং এর পিছনে বিজেপি সরকারের মদত আছে বলেই দাবি করা হচ্ছে। 

ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল (আইএনএলডি)-এর হরিয়ানার সভাপতি নফে সিংহ রাঠীর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, রবিবার রাজ্যের ঝাজ্জর জেলার বাহাদুরগড় এলাকায় একটি কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন তিনি। সেই পথেই গুলিবিদ্ধ হন। দলের এক নেতার কথায়, রাজনৈতিক চক্রান্ত করেই লোকসভা ভোটের আগে এই ঘটনা ঘটানো হয়েছে। নফে ছাড়াও গুলিতে আহত হয়েছেন তাঁর তিনজন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। পাশাপাশি একজন দলীয় কর্মীরও মৃত্যু হয়েছে বলে খবর।  

নফে বাহাদুরগড়ের দু’বারের বিধায়ক। প্রাক্তন এই বিধায়কের গাড়ি ঘিরে এলোপাথারি গুলি চালানোর ঘটনা স্বাভাবিকভাবেই রাজ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এই ঘটনার পর বিস্ফোরক দাবি করেছেন আইএনএলডির সাধারণ সম্পাদক অভয় সিংহ চৌটালা। তাঁর বক্তব্য, নফে কয়েক দিন আগে হামলার আশঙ্কা করে রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের ডিজি এবং কমিশনারের কাছে নিরাপত্তার আবেদন করেছিলেন। কিন্তু কোনও সাড়া মেলেনি। 

হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিংহ হুডা বিজেপিকে আক্রমণ করে বলেছেন, রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাকে গোল্লায় পাঠিয়েছে সরকার। এই ঘটনা বিষয়টি আরও স্পষ্ট করে দিয়েছে। সাধারণ মানুষ যে এই রাজ্যে সুরক্ষিত নন, সেটাও প্রমাণ হয়ে গেল। পুলিশ অবশ্য আশ্বাস দিয়েছে, দোষীরা শাস্তি পাবে। 


```