Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

স্বামীকে কত নৃশংসভাবে খুন করেছিল মুসকান ও প্রেমিক, প্রকাশ ময়নাতদন্তে

গত বুধবার সৌরভের দেহের ময়নাতদন্ত করা হয়। সেখানে বলা হয়েছে হৃৎপিণ্ডে ছুরির আঘাতেই সৌরভের মৃত্যু হয়েছে। এর পরই ছুরি দিয়ে ঘাড় আলাদা করে দেওয়া হয়।

স্বামীকে কত নৃশংসভাবে খুন করেছিল মুসকান ও প্রেমিক, প্রকাশ ময়নাতদন্তে

ফাইল ছবি

শেষ আপডেট: 22 March 2025 18:45

দ্য ওয়াল ব্যুরো: মার্চেন্ট নেভি অফিসার (Merchant Navy Officer) সৌরভ রাজপুতকে (Saurabh Rajput) নৃশংসভাবে খুনের (Murder) ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।

এবার ময়নাতদন্তের রিপোর্টও প্রকাশ্যে। যেখানে বলা হচ্ছে মৃত সৌরভের হৃৎপিণ্ডে ৩ বার পরপর ছুরির আঘাতে ক্ষতবিক্ষত হয়েছে, সেটা নিশ্চিত হওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, এ ছাড়াও শরীরের একাধিক অংশে কোপ মারা হয়েছিল। আর শরীর ফালাফালা করেছে তাঁর স্ত্রী মুসকানই। সৌরভের পেটের উপর বসেই এই কাণ্ড ঘটিয়েছে সে। 

ময়নাতদন্তে আরও বলা হচ্ছে, রাজপুতের ঘাড় কাটা, পা কেটে ফেলা এবং ধড় টুকরো টুকরো করে ফেলার প্রমাণ পাওয়া গিয়েছে। গ্রেফতারির প্রায় ১২ দিন আগে সৌরভকে খুন করে সাহিল ও মুসকান। পুলিশ জানাচ্ছে, মুসকান রাস্তোগি যখন ছুরি হাতে নিয়ে কী করবে বুঝতে পারছিল না, তখন সাহিল তার হাত ধরে এবং অচৈতন্য সৌরভের হৃৎপিণ্ড বরাবর তিনবার কোপ দেওয়ায়।

গত বুধবার সৌরভের দেহের ময়নাতদন্ত করা হয়। সেখানে বলা হয়েছে হৃৎপিণ্ডে ছুরির আঘাতেই সৌরভের মৃত্যু হয়েছে। এর পরই ছুরি দিয়ে ঘাড় আলাদা করে দেওয়া হয়। উল্লেখ করা হয়েছে, সৌরভের দুটো পা-ই পিছন দিকে বেঁকে ছিল। মৃত্যুর পর ওই অবস্থাতেই তা শক্ত হয়ে যায়। চেষ্টা করেও পা সোজা করতে পারেননি মুসকানরা। দুই হাতও কবজি থেকে কেটে ফেলা হয়।

 

তদন্ত করে পুলিশ জানিয়েছে,  সেই মাথা আর কবজি সাহিলের বাড়িতে পাঠান মুসকান। শরীরের বাকি অংশ নিজেদেরই বিছানার বাক্সে ঢুকিয়ে রেখে রাতে ঘুমিয়ে পড়েন। পরের দিন সেই দেহাবশেষ ড্রামে ঢুকিয়ে সিমেন্ট ঢেলে দেন।

ময়নাতদন্ত করা চিকিৎসকরা একবাক্যে স্বীকার করে নিয়েছেন, এহেন ঘটনা তাঁরা আগে কখনও দেখেননি। তাঁদের বক্তব্য সিমেন্টের ফলেই দেহাংশ পচে গিয়েছে।


```