Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চলন্ত গাড়ির ডিকি থেকে বাইরে ঝুলছে হাত! রহস্যে মোড়া ভাইরাল ভিডিওর পিছনে কোন সত্য লুকিয়ে?

দিনের আলোয় রেকর্ড হওয়া এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

চলন্ত গাড়ির ডিকি থেকে বাইরে ঝুলছে হাত! রহস্যে মোড়া ভাইরাল ভিডিওর পিছনে কোন সত্য লুকিয়ে?

ভাইরাল দৃশ্য

শেষ আপডেট: 16 April 2025 18:45

দ্য ওয়াল ব্যুরো: চলন্ত গাড়ির বাইরে ঝুলে রয়েছে হাত (Hand In Car Boot)। দিনের আলোয় রেকর্ড হওয়া এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে প্রকৃত সত্য উদঘাটন করে। আটক করা হয়েছে চারজনকে। ঠিক কী ঘটেছিল? 

জানা গিয়েছে, ভাইরাল ভিডিওটি মুম্বইয়ের ভাশির। চলন্ত গাড়ি থেকে মানুষের একটি হাত বাইরে ঝুলে থাকতে দেখা যায় (Hand In Car Boot)। দেখে বোঝার উপায় নেই সেই মানুষটি জীবিত নাকি মৃত! অন্য এক গাড়ির চালক তিনিই ভিডিওটি রেকর্ড করেন। খবর পেয়ে পুলিশ গাড়িটির খোঁজ শুরু করে। 

কয়েক ঘণ্টার মধ্যেই গাড়ির সন্ধান পাওয়া যায়। সেই সূত্র ধরে চার যুবককে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, চারজন একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিল। অন্য এক বন্ধুর থেকে গাড়িটি নিয়ে এসেছিল তারা। কিন্তু গাড়ির বাইরে হাতটি কার? তাঁরা কী অপহরণের মতো অপরাধের সঙ্গে যুক্ত নাকি রয়েছে আরও কোনও গভীর রহস্য? 

পুলিশ (Police) সূত্রে জানা গিয়েছে, চার বন্ধুর মধ্যে একজনের ল্যাপটপ কেনা বেচার কাজ করে। নিজের দোকানের প্রচারের জন্য এই বুদ্ধি খাটিয়েছিল তারা। রিল (Reel) তৈরি করতে চেয়েছিল, যাতে সহজেই সকলের নজরে আসে।  এই ভাইরাল ভিডিওর সত্যতা সামনে আসতেই ক্ষিপ্ত নেটিজেনরাও।


```