Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'ছেলের কলেজ ফি দিতে লোকের কাছে হাত পেতেছি', গ্রেফতারির সময়ে কী অবস্থা গেছে, বললেন সিসোদিয়া

আবগারি দুর্নীতি মামলায় ২০২৩ সালের ২৬ ফেরুয়ারি তাঁকে গ্রেফতার করে সিবিআই।

'ছেলের কলেজ ফি দিতে লোকের কাছে হাত পেতেছি', গ্রেফতারির সময়ে কী অবস্থা গেছে, বললেন সিসোদিয়া

মণীশ সিসোদিয়া

শেষ আপডেট: 22 September 2024 17:11

দ্য ওয়াল ব্যুরো: রবিবার যন্তর-মন্তরে আম আদমি পার্টির জনতা কি আদালত কর্মসূচি ছিল। সেখান থেকেই আবগারি দুর্নীতি মামলায় প্রায় দেড় বছর জেল খেটে আসা মণীশ সিসোদিয়া ভাষণ দিচ্ছিলেন। সেই সভা থেকেই আপনেতা বললেন, কলেজে পড়া ছেলের ফি দেওয়ার জন্য লোকের কাছে তিনি হাত পেতেছিলেন। শুধু তাই নয়, জেলে থাকার সময় কীভাবে তাঁর ওপর মানসিক চাপ তৈরি করা হয়েছিল সেই অভিযোগও করেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। 

গত মাসে সুপ্রিম কোর্টে জামিন পেয়েছিলেন সিসোদিয়া। আবগারি দুর্নীতি মামলায় ২০২৩ সালের ২৬ ফেরুয়ারি তাঁকে গ্রেফতার করে সিবিআই। এ বছরের মার্চে একই মামলায় গ্রেফতার হন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তাঁকেও জামিন দেয় শীর্ষ আদালত। 

রবিবারের জনতা কি আদালত থেকে সিসোদিয়া বলেন, ‘বিজেপিতে যোগ দেওয়ার কথা বলে হয়েছিল আমায়। বলা হয়েছিল, নিজের কথা ভাবতে। স্ত্রী, পুত্রের কথা ভাবতে। রাজনীতিতে কেউ অন্যের কথা ভাবে না। কেজরিওয়ালের বিরুদ্ধে কথা বলার জন্য চাপ দেওয়া হয় আমায়।’

এর পরই দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বলেন, ‘লক্ষণকে রামের থেকে আপনারা আলদা করে রাখতে চাইছেন। পৃথিবীর কোনও রাবণের সেই ক্ষমতা হয়নি। বিগত ২৬ বছর ধরে কেজরিওয়াল আমার ভাই, আমার রাজনৈতিক গুরু।’

সিসোদিয়া আরও বলেন, সাংবাদিক থাকাকালীন ৫ লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন তিনি। তাও নিয়ে নেওয়া হয়। জানান , ‘তখন ব্যাংক অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকা ছিল। ইডি সেটাও বাজেয়াপ্ত করে। ছেলের কলেজের ফি দিতে পারছিলাম না। বাধ্য হয়ে লোকের কাছে হাত পাততে হয়েছিল। এত কিছুর পরও আমার মনোবল ভাঙতে পারেনি ওরা।’

প্রসঙ্গত, শনিবারই দেশের দ্বিতীয়, দিল্লির অষ্টম এবং কনিষ্ঠতম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন আতিশী মারলেনা। শপথ নেওয়ার প্রথম ভাষণ দিয়েই অরবিন্দ কেজরিওয়ালের ‘কামব্যাক’ চেয়েছেন তিনি।


```