Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'দৃশ্যম'-এর ধাঁচেই কানপুরের মহিলাকে খুন করে জেলাশাসকের বাংলো চত্বরে পুঁতে দেন জিম ট্রেনার

তদন্তের পর জেলাশাসকের বাংলোর চত্বর থেকে একতা গুপ্ততার দেহ উদ্ধার হয়। দৃশ্যমের কথা উঠে আসার পর পুলিশ দেখে বলিউডের এই বিখ্যাত সিনেমার প্লটের সঙ্গে মিলে গেছে এই খুনের প্লটও।

'দৃশ্যম'-এর ধাঁচেই কানপুরের মহিলাকে খুন করে জেলাশাসকের বাংলো চত্বরে পুঁতে দেন জিম ট্রেনার

ফাইল চিত্র

শেষ আপডেট: 30 October 2024 17:15

দ্য ওয়াল ব্যুরো: নিখোঁজ হওয়ার চার মাসের মাথায় এক ব্যবসায়ী পত্নীর দেহ উদ্ধার হয় উত্তরপ্রদেশের কানপুরে জেলাশাসকের বাংলো থেকে। পুলিশ সূত্রে জানা যায়, তাঁকে চার মাস আগে খুন করা হয়েছিল। তারপর পুঁতে দেওয়া হয়। ঘটনায় নাম জড়ায় মহিলার জিম ট্রেনারের। অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। হিন্দি সিনেমা 'দৃশ্যম' একাধিকবার দেখে, সেই প্লট ধরে একতা গুপ্তাকে খুন করা হয় বলে জানায় সে। 

কানপুরের রায়পুরওয়ার বাসিন্দা বিমল সোনি পেশায় জিম ট্রেনার। কিছু মাস আগে তাঁর বিয়ে ঠিক হয়। যা নিয়ে এই মহিলা খুশি ছিলেন না বলে অভিযোগ। সম্পর্কে তিক্ততার শুরু সেখান থেকেই। এই নিয়ে ঝামেলা চলছিল বলেই জানায় তাঁদের পরিচিতরা। জুন মাসে জিম যাওয়া বন্ধ করে দেন ওই মহিলা। 

বিমল সোনি পুলিশকে জানান, জুন মাসে প্রায় ২০ দিন ওই ব্যবসায়ী পত্নী জিমে আসেননি। তারপর হঠাৎ একদিন হাজির হন। কথা বলতে তাঁরা দুজনই এরপর একটি গাড়িতে করে বের হন জিম থেকে। জেরায় বিমল স্বীকার করে, খুনের কথা। সেসময় সে শুধু জানায় সরকারি উচ্চপদস্থ আধিকারিকের বাংলো রয়েছে এমন জায়গায় একতার দেহ পুঁতে রাখা হয়েছে।

তদন্তের পর জেলাশাসকের বাংলোর চত্বর থেকে একতা গুপ্তার দেহ উদ্ধার হয়। দৃশ্যমের কথা উঠে আসার পর পুলিশ দেখে বলিউডের এই বিখ্যাত সিনেমার প্লটের সঙ্গে মিলে গেছে এই খুনের প্লটও। যা দেখে রীতিমতো অবাক হয় তদন্তকারী আধিকারিকরা। খুন সংক্রান্ত আরও তথ্য জোগার করতে বিমলকে জিজ্ঞাসা চালিয়ে যাচ্ছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে তার ট্র্যাক রেকর্ডও। 

এদিকে একতা গুপ্তার স্বামীর দাবি, প্রোটিন পাওডারে কিছু মিশিয়ে দিয়ে একতাকে প্রথমে অজ্ঞান করা হয়েছে তারপর তাঁকে খুন করা হয়েছে। এবিষয়ে এখনই কোনও সঠিক সিদ্ধান্তে পৌঁছয়নি পুলিশ।


```