
জ্ঞানেশ কুমার (সংগৃহীত ছবি)
শেষ আপডেট: 18 February 2025 00:47
দ্য ওয়াল ব্যুরো: মেয়াদ শেষ হল দেশের মুখ্য নির্বাচন কমিশনার হলেন জ্ঞানেশ কুমার। বসলেন রাজীব কুমারের জায়গায়। এর আগে তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। আগামী বুধবার অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি থেকে তাঁর কার্যকালের মেয়াদ শুরু হবে।
জ্ঞানেশ কুমারকে সিলেকশন কমিটির তরফে বেছে নেওয়া হয়। কমিটিতে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার এই সংক্রান্ত একটি বৈঠকও হয়। পরে তাঁর নাম যায় রাষ্ট্রপতির কাছে ও তিনি নির্বাচিত হন।
১৯৮৮ ব্যাচের কেরল ক্যাডারের আইএএস অফিসার জ্ঞানেশ। উত্তরপ্রদেশের বাসিন্দা। আইআইটি কানপুর থেকে বিটেক করেন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তারপর অর্থনীতি নিয়ে পড়াশোনা শুরু করেন। বিসনেস ফিন্যান্স নিয়ে পড়ার পর হার্ভার্ডে পড়তে যান।
২০১৯ সালের অগস্টে ৩৭০ ধারা নিয়ে যে সিদ্ধান্ত সরকারের তরফে নেওয়া হয়, তাতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সামলেছেন কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রক।
এই পদে তিনি ২০২৯ সাল পর্যন্ত থাকবেন। মনে করা হচ্ছে, আগামী লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা তাঁর নেতৃত্বেই হবে। এছাড়াও বাংলার বিধানসভা নির্বাচনের দায়িত্বও তাাঁরল কাঁধেই থাকবে।