Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুয়াহাটি বিমানবন্দরের ছাদ ফুটো, ঝরঝর করে পড়ছে জল! ঘনঘন বিপত্তিতে আদানিকে খোঁচা বিরোধীদের

আদানি গোষ্ঠীর তত্ত্বাবধানে রয়েছে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বড়দোলই বিমানবন্দরটি। এই গুয়াহাটি-সহ দেশের ছ’টি আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার দায়িত্ব হাতে নিয়েছে আদানি গোষ্ঠী।

গুয়াহাটি বিমানবন্দরের ছাদ ফুটো, ঝরঝর করে পড়ছে জল! ঘনঘন বিপত্তিতে আদানিকে খোঁচা বিরোধীদের

বৃষ্টির জলে ভাসছে গুয়াহাটি এয়ারপোর্ট।

শেষ আপডেট: 10 July 2024 21:21

দ্য ওয়াল ব্যুরো: ফের বিপর্যয় গুয়াহাটি বিমানবন্দরে! মাস তিনেক আগেই প্রবল ঝড় ও ভারী বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল বিমানবন্দরের ছাদের একটি অংশ। এবার দেখা গেল, বিমানবন্দরের ছাদ ফুটো হয়ে ঝরঝর করে পড়ছে বৃষ্টির জল! ভিজে যাচ্ছে জিনিসপত্র, কম্পিউটার, মানুষজন।

আজ, বুধবার গুয়াহাটি বিমানবন্দরের এমনই ভিডিও ভাইরাল হয়েছে। বাইরে বৃষ্টি পড়ছে কয়েক দিন ধরেই। তার জেরে রীতিমতো ঝরঝর করে জল পড়তে দেখা গিয়েছে ছাদ থেকে।

রাজ্যসভার তণমূল সাংসদ জহর সরকার এই ভিডিও শেয়ার করে লিখেছেন, 'এয়ারপোর্টগুলির বেসরকারিকরণ করে বন্ধু আদানিকে দিয়ে দিয়েছেন মোদী, তার আসল চেহারা বেরিয়ে পড়েছে। এটা আজকের বিমানবন্দর, যা বিশ্বমানের পরিকাঠামোর জন্য দেওয়া হয়েছিল আদানিকে। জবলপুর, দিল্লি, রাজকোট, লখনউ, গোয়ালিয়র-- সব বিমানবন্দরের ছাদগুলির অবস্থাই তথৈবচ।'

প্রসঙ্গত, আদানি গোষ্ঠীর তত্ত্বাবধানে রয়েছে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বড়দোলই বিমানবন্দরটি। এই গুয়াহাটি-সহ দেশের ছ’টি আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার দায়িত্ব হাতে নিয়েছে আদানি গোষ্ঠী। বিপুল ব্যবসাও করছে সেখানে। ২০১৯ সালের নিলামে ত্রিবান্দ্রম, ম্যাঙ্গালুরু, আমদাবাদ, জয়পুর, লখনউ এবং গুয়াহাটি বিমানবন্দর হাতে নেয় আদানি গোষ্ঠী। 

শোনা গেছিল, এবারের লোকসভা নির্বাচন মেটার পরে আরও বেশ কয়েকটি বিমানবন্দরের দায়িত্ব নেবে তারা। বিরোধীরা ইতিমধ্যেই এর বিরোধিতা করেছে। তার মধ্যেই গুয়াহাটি বিমানবন্দরের করুণ চেহারা সামনে এল পরপর দু'বার। বোঝাই যাচ্ছে, বিমানবন্দরের ছাদটি নির্মাণে সমস্যা রয়েছে। যে কারণে ঝড়ের মুখে কখনও ভেঙে পড়ছে সেটি, কখনও বৃষ্টিতে ভাসিয়ে দিচ্ছে ফুটো হয়ে।


```