Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

পুলওয়ামায় নতুন করে গুলির লড়াইয়ে খতম এক জইশ জঙ্গি, আরও ২-৩ জনের সন্ধান পেয়েছে সেনা

বৃহস্পতিবার সকাল থেকে পুলওয়ামার ত্রাল এলাকার নাদির গ্রামে চলছে এই গুলির লড়াই।

পুলওয়ামায় নতুন করে গুলির লড়াইয়ে খতম এক জইশ জঙ্গি, আরও ২-৩ জনের সন্ধান পেয়েছে সেনা

ফাইল ছবি

শেষ আপডেট: 15 May 2025 07:27

দ্য ওয়াল ব্যুরো: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে ফের গুলি যুদ্ধ জম্মু-কাশ্মীরে (Jammu Kashmir)। বৃহস্পতিবার ভোরে পুলওয়ামায় (Pulwama) জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়েছে ভারতীয় সেনার (Indian Army)। সূত্রের খবর, সেনার ফাঁদে পা দিয়েছে অন্তত দুই থেকে তিন জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) সংগঠনের সন্ত্রাসবাদী। শেষ পাওয়া খবর অনুযায়ী, এক জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে। 

বৃহস্পতিবার সকাল থেকে পুলওয়ামার ত্রাল এলাকার নাদির গ্রামে চলছে এই গুলির লড়াই। মাত্র ২ দিন আগেই ভূ-স্বর্গের সোপিয়ান এলাকায় এনকাউন্টারে খতম করা হয়েছিল তিন লস্কর জঙ্গিকে। এছাড়াও ওই এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল প্রচুর অস্ত্র। ঠিক ৪৮ ঘণ্টার মধ্যে জইশের দুই বা তিনজন জঙ্গিকে ফাঁদে ফেলতে সক্ষম হয়েছে ভারতীয় সেনা।

পহেলগামের ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে 'অপারেশন সিঁদুর' অভিযান করেছে ভারত। পাক সেনা পাল্টা হামলা চালানোয় পরিস্থিতি যুদ্ধের দিকে এগিয়েছিল। তবে গত শনিবারই দুই দেশ যুদ্ধবিরতি ঘোষণা করে। কিন্তু সীমান্ত এলাকায় উত্তেজনা একেবারেই কমেনি। বরং এলওসি-তে আক্রমণের বহর আরও বাড়িয়ে দেয় পাক বাহিনী। এদিকে জম্মু-কাশ্মীরের বিভিন্ন প্রান্তে জঙ্গিদের গতিবিধিও আরও স্পষ্ট হয়ে ওঠে। সেই প্রেক্ষিতেই আবার নতুন করে 'অপারেশন কেল্লার' অভিযান শুরু করেছে সেনা।

এই অভিযানেই ৩ লস্কর নেতা নিকেশ হয়েছে। পাশাপাশি সোপিয়ান সহ দক্ষিণ কাশ্মীরের একাধিক অঞ্চলে তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর অস্ত্র উদ্ধার করেছে ভারতীয় সেনা। তার মধ্যে রয়েছে রাইফেল, গ্রেনেড, বেশ কয়েকটি বন্দুক এবং কয়েকটি ব্যাগ। জঙ্গিদের ব্যবহার করা টাকার ব্যাগও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। যে ৩ লস্কর জঙ্গিকে নিকেশ করা হয়েছে এই ব্যাগ তাদের হতে পারে বলে অনুমান। সেই সময়ই সন্দেহ করা হয়েছিল যে আরও একাধিক জঙ্গি এলাকায় লুকিয়ে রয়েছে। ৪৮ ঘণ্টার মধ্যেই তাদের সন্ধান পেয়েছে নিরাপত্তাবাহিনী।

গত ১০ মে, শনিবার বিকেল ৫টায় ভারত-পাক যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তার ৫১ ঘণ্টা পর সোমবার রাত ৮টায় জাতির উদ্দেশে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্পষ্ট করেই বলেছিলেন, 'অপারেশন সিঁদুর' বন্ধ হয়নি। তা স্থগিত হয়েছে মাত্র। পাকিস্তানের প্রতিটি পদক্ষেপের উপর তাঁরা নজর রাখছেন। তিন বাহিনী সমরসজ্জায় প্রস্তুতও রয়েছে। দরকার পড়লেই ফের জবাব দেব। এরপরই দেখা জঙ্গি নিধনে 'অপারেশন কেল্লার' শুরু করেছে ভারতীয় সেনা।


```