Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জয় জয় শিব শঙ্কর! রাজেশ খান্না-মুমতাজের গানের শতাব্দীপ্রাচীন শিবমন্দির পুড়ে ছাই গুলমার্গে

জম্মু-কাশ্মীরের গুলমার্গের ১০৬ বছরের পুরনো এই প্রাচীন শিব মন্দির 'রানি কা মন্দির' বা 'মোহিনীশ্বর শিবালয়' নামেও পরিচিত। এই মন্দিরেরই ঝলক দেখা গিয়েছিল সিলভার স্ক্রিনে।

জয় জয় শিব শঙ্কর! রাজেশ খান্না-মুমতাজের গানের শতাব্দীপ্রাচীন শিবমন্দির পুড়ে ছাই গুলমার্গে

গুলমার্গের মন্দির পুড়ে ছাই

শেষ আপডেট: 5 June 2024 17:42

দ্য ওয়াল ব্যুরো: সাতের দশকের গোড়ায় মুক্তি পেয়েছিল রাজেশ খান্না-মুমতাজ অভিনীত ছবি ‘আপ কি কসম’। হিট ছবি বলা যায় না, সে ছবির কাহিনিও হয়তো অনেকেরই মনে নেই। কিন্তু সে ছবিতে রাহুল দেব বর্মনের সুরে, কিশোর কুমার ও লতা মঙ্গেশকরের গাওয়া একটি গান আজও চিরসবুজ। তা হল, 'জয় জয় শিব শঙ্কর'। কাশ্মীরের গুলমার্গের এক শিব মন্দিরের সামনে শ্যুট করা হয়েছিল গানটি। সেই ঐতিহাসিক শিব মন্দির পুড়ে ছাই হয়ে গেল। 

Image

জম্মু-কাশ্মীরের গুলমার্গের ১০৬ বছরের পুরনো এই প্রাচীন শিব মন্দির 'রানি কা মন্দির' বা 'মোহিনীশ্বর শিবালয়' নামেও পরিচিত। এই মন্দিরেরই ঝলক দেখা গিয়েছিল সিলভার স্ক্রিনে। আজ, বুধবার সেই মন্দিরই আগুনে পুড়ে ছারখার হয়ে গেল। সেই অগ্নিকাণ্ডের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Image

ট্যুরিস্টদের ভিড়ে কাশ্মীর প্রায় সারা বছরই মেতে থাকে। তাঁদের মধ্যে গুলমার্গ ঘুরে দেখেন না, এমন মানুষ কমই আছেন। আর সেই ঘুরে দেখার মধ্যেই একটি জায়গা ছিল এই শিব মন্দির। কারণ সিনেমায় দেখা কোনও জায়গা স্বচক্ষে দেখার আনন্দ সকলেই উপভোগ করতে চান। তাই গুলমার্গের এই মন্দির একটি অন্যতম দর্শনীয় স্থান হয়ে ওঠে গত কয়েক দশক ধরেই। ২০২১ সালে ভারতীয় সেনাবাহিনী ও স্থানীয়দের উদ্যোগে এই শিব মন্দিরটির সংস্কারও করা হয়েছিল। 

Image

১৯১৫ সালে মহারাজা হরি সিংয়ের স্ত্রী রানি মোহিনী বাই সিসোদিয়া তৈরি করেছিলেন এই মন্দিরটি। সেই কারণেই স্থানীয়দের কাছে এই মন্দির 'রানি কা মন্দির' বলে পরিচিত। মোহিনীশ্বর শিবালয় নামও সেই কারণেই দেওয়া হয়েছে। ধর্মার্থ ট্রাস্ট ও রাজপরিবার এই মন্দিরের দেখভাল করত। শিবালয়ে পুজোর দায়িত্বে ছিলেন, একজন মুসলিম। অনেকেই বলেন ভিন্ন ধর্মের সহাবস্থানে এই মন্দির এক দৃষ্টান্ত।

Image

মন্দিরের মুসলিম তত্ত্বাবধায়ক গুলাম মোহাম্মদ শেখ জানান, কাশ্মীরের ঐতিহ্য এবং বহুত্ববাদী সংস্কৃতির প্রমাণ ছিল এই মন্দির। এদিন দুর্ঘটনার পরে তিনি বলেন, "গত কয়েক বছর ধরেই গুলমার্গে অবৈধ নির্মাণ বেড়েছে, মন্দিরের আশেপাশে কয়েকটি রেস্তোরাঁও তৈরি হয়েছে। শিবালয়কে রক্ষা কররার দায় কেবল আমার একার বা ট্রাস্টের নয়, সমস্ত কাশ্মীরবাসীরই।"


```