
শেষ আপডেট: 24 April 2024 19:57
দ্য ওয়াল ব্যুরো: প্যারাগ্লাইডিং শব্দটা শুনলেই বেড়াতে যাওয়ার কথা মনে পড়ে। উঁচু পাহাড়ের উপর থেকে শূন্যে ঝাঁপ, তারপর পাখির মতো উড়তে উড়তে প্রকৃতির দৃশ্য দেখা। নিতান্তই অ্যাডভেঞ্চার স্পোর্টস হিসাবে পরিচিত প্যারাগ্লাইডিং। তবে সেই জিনিসকেও যে 'কেজো' করে তোলা যেতে পারে, তও আবার টহলদারির জন্য তা বোধহয় অনেকেই ভাবতে পারবেন না। সেই কাজটাই করে দেখিয়েছে গুজরাত পুলিশ। প্যারামোটোরিং করতে করতে আকাশপথে উড়ে উড়ে লিলি পরিক্রমায় আসা পুণ্যার্থীদের উপর নজর রাখতে দেখা গেছে এক পুলিশকর্মীকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।
গুজরাত পুলিশের তরফ থেকেই এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে ভিডিওটি। তাতে দেখা গেছে, এক পুলিশকর্মী খাকি উর্দি পরে জুনাগড়ে প্যারামোটোরিং করছেন। প্যারামোটোর হল একধরনের মোটর চালিত প্যারাগ্লাইডার, যেটি চলে ছোট একটি ছোট ২ স্ট্রোকের ইঞ্জিন দিয়ে। সেটা আটকানো থাকে পাইলটের পিঠে।
পুলিশের পোস্ট থেকে জানা গেছে, তারা জুনাগড়ে লিলি পরিক্রমা পর্যবেক্ষণ করতে প্যারাগ্লাইডার ব্যবহার করেছিল। এটি একটি বার্ষিক তীর্থযাত্রা, যেখানে সময় ভক্তরা জুনাগড় জেলায় অবস্থিত আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ গিরনার পর্বত পরিক্রমা করে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে কার্তিক মাসে এই পরিক্রমা অনুষ্ঠিত হয়। ভবনাথের মন্দির থেকে শুরু হয় লিলি পরিক্রমা। সেই উপলক্ষে মেলাও বসে। সারা দেশ থেকে ভক্তরা হাজির হয় গিরনার পর্বতের পাদদেশে।
প্যারাগ্লাইডিং করে পুলিশি নজরদারির বিষয়টি মনে ধরেছে নেটিজেনদের। "বাহ! ভবিষ্যতের কথা ভেবে দারুণ বাস্তবায়ন। মনে হচ্ছে পরবর্তীকালে ড্রোন পুলিশিংও ঘটবে," লিখেছেন একজন।
"আপনারা প্রয়োজনীয়তা অনুযায়ী প্রশিক্ষণ দিতে পারেন। তবে ড্রোন ব্যবহার করুন, অনেক ভাল বিকল্প," অন্য একজন লিখেছেন।
দেখুন সেই ভিডিও:
The Gujarat Police employ paragliding for effectively monitoring the Lili Parikrama in Junagadh. pic.twitter.com/HHl0B18lYo
— Gujarat Police (@GujaratPolice) November 24, 2023