Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিলকিস মামলায় সুপ্রিম রায়ে সরকারকে ‘নেতিবাচক মন্তব্য’! শীর্ষ আদালতেই মামলা গুজরাতের

বিলকিস বানো মামলার সুপ্রিম কোর্টের রায়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ‘খারাপ’ মন্তব্য করা হয়েছে। তার বিরোধিতা করে শীর্ষ আদালতেই মামলা দায়ের করেছে গুজরাত

বিলকিস মামলায় সুপ্রিম রায়ে সরকারকে ‘নেতিবাচক মন্তব্য’! শীর্ষ আদালতেই মামলা গুজরাতের

শেষ আপডেট: 14 February 2024 11:34

দ্য ওয়াল ব্যুরো: গত জানুয়ারি মাসে সুপ্রিম কোর্ট রায় দেয়, বিলকিস বানোর ধর্ষকদের অবিলম্বে জেলে ফিরতে হবে। সেই মামলার রায় সংশোধন করতে চেয়ে আদালতের  দ্বারস্থ হল গুজরাত সরকার। বিলকিস বানো মামলার সুপ্রিম কোর্টের রায়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ‘খারাপমন্তব্য করা হয়েছে। তার বিরোধিতা করে শীর্ষ আদালতেই মামলা দায়ের করেছে সে রাজ্যের সরকার।

বিলকিস বানোকে ধর্ষণের অপরাধে ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় । তারপর ২০১৯ সালে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় বিলকিসের ধর্ষকদের একজন। সেই মামলায় গত বছর স্বাধীনতা দিবসে বিলকিসের অভিযুক্তদের সময়ের আগেই মুক্তি দেয় গুজরাত সরকার। এরপরই বিলকিসের তরফে ফের মামলা দায়ের হয়। চলতি বছরের ৮ জানুয়ারি গুজরাত সরকারের সিদ্ধান্ত বাতিল করে সুপ্রিম কোর্ট। সঙ্গে দুই সপ্তাহের মধ্যে বিলকিসের ধর্ষকদের জেলে ফেরার নির্দেশ দেওয়া হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তি ফিরে পেয়েছিলেন বিলকিস বানো। 

সুপ্রিম কোর্ট রায়ে সাফ জানিয়ে দেয়, ১৪ দিনের মধ্যেই ফের জেলে ফিরে আসতে হবে ১১ জন অপরাধীকে। গুজরাত সরকারকে তীব্র ভর্ৎসনা করে শীর্ষ আদালত। রায়ে বলা হয়, সুপ্রিম কোর্টের রায়ের অপব্যবহার করেছে গুজরাত। তথ্য গোপন করে ধর্ষকদের মুক্তি দেওয়া হয়েছে বলেও জানানো হয়। আর সেই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টেরই দ্বারস্থ হল গুজরাত সরকার।

গুজরাত সরকারের আবেদন, সুপ্রিম কোর্টের রায়ে গুজরাত সরকারের বিরুদ্ধে একাধিক ‘খারাপ’ মন্তব্য করা হয়েছে। বলা হয়েছে, অপরাধীদের সঙ্গে যোজসাজশ রেখেছিল সরকার। তথ্য গোপন ও নির্দেশের অপব্যবহারের মতো অভিযোগও আনা হয়েছে। কিন্তু গুজরাত সরকার সমস্ত তথ্যই তুলে দিয়েছিল মহারাষ্ট্রের হাতে,কারণ অপরাধীদের মুক্তি দেওয়ার এক্তিয়ার কেবল তাদের হাতেই ছিল।সুপ্রিম কোর্টের রায় থেকে গুজরাট সংক্রান্ত 'নেতিবাচক মন্তব্য' সরিয়ে নেওয়ার আবেদন জানানো হয়েছে।


```