Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

২০০ কোটি টাকার সম্পত্তি দান করে সন্ন্যাস জীবন! ধনকুবের দম্পতি কেন এই সিদ্ধান্ত নিলেন

সাংসারিক জীবনের মায়া ত্যাগ করে সন্ন্যাস হতে চলেছেন গুজরাতের বিত্তবান ভাণ্ডারী দম্পতি।

২০০ কোটি টাকার সম্পত্তি দান করে সন্ন্যাস জীবন! ধনকুবের দম্পতি কেন এই সিদ্ধান্ত নিলেন

শেষ আপডেট: 15 April 2024 17:38

দ্য ওয়াল ব্যুরো: এলাহি ব্যবসা, প্রচুর ধন সম্পত্তি, অগাধ প্রতিপত্তি। সেই সব কিছু ছেড়ে দান করে দিলেন ২০০ কোটি কোটি টাকার সম্পত্তি। কিন্তু কেন? আসলে সাংসারিক জীবনের মায়া ত্যাগ করে সন্ন্যাস নিতে চলেছেন গুজরাতের বিত্তবান ভাণ্ডারী দম্পতি। গুজরাতের হিম্মতনগরের বাসিন্দা ভবেশ ভাণ্ডারী এবং তাঁর স্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন, সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে সন্ন্যাসের জীবন কাটাবেন। 

ভবেশ স্বচ্ছল পরিবারে বড় হয়েছেন। ছোট থেকেই বিলাসবহুল জীবনের সঙ্গে পরিচিত তিনি। গত ফেব্রুয়ারিতে সমস্ত ধনসম্পদ দান করে দিয়েছেন তিনি এবং তাঁর স্ত্রী। যা কিছু সাংসারিক ও পার্থিব সুখের সঙ্গে জড়িত, তা থেকে নিজেদের বিমুক্ত করেছেন তাঁরা। এবার তপস্যার পথে হাঁটবেন। জানা যাচ্ছে, তাঁরা এই পথ অনুসরণের আগে সারা ভারত খালি পায়ে পরিক্রমা করবেন। পরিবারের সঙ্গে ইতিমধ্যে তাঁরা সমস্ত যোগও ছিন্ন করছেন। এবার দম্পতি মুক্তির সন্ধানে পরিব্রাজনে যাবেন। 

শুধু ভিক্ষা নিয়েই আগামীতে পথ চলবেন গুজরাতের ব্যবসায়ী। সমস্ত স্বাচ্ছন্দ্য ছেড়ে দিয়ে, কেবল মাত্র ৩ টি জিনিস তাঁরা নিজেদের সঙ্গে রাখতে পারবেন, তা হল, একটি ভিক্ষাপাত্র, সাদা পোশাক, আর একটি ঝাঁটা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ভান্ডারী দম্পতির সম্পত্তি বিতরণের ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রাস্তা দিয়ে মিছিল ওই দম্পতি নিজেদের সম্পত্তি বিলিয়ে দিচ্ছেন। 

কেন এভাবে ভবেশ ও তাঁর স্ত্রী সন্ন্যাস গ্রহণ করলেন তারও একটা ইতিহাস রয়েছে। আসলে ভবেশের দুই সন্তান। ১৬ বছরের ছেলে ও ১৯ বছরের মেয়ে। তারা দুজনই ২০২২ সালে সন্ন্যাস নেন। তার পরেই ভবেশ ও তাঁর স্ত্রী ঠিক করেন তাঁরা সন্ন্যাস নেবেন। সন্তানদের থেকেই তাঁরা জাগতিক মোহ ছেড়ে আধ্যাত্মিক পথে পা রাখার অনুপ্রেরণা পেয়েছেন। আগামী ২২ এপ্রিল তাঁরা আনুষ্ঠানিকভাবে সন্ন্যাস গ্রহণ করবেন। 


```