Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিমার প্রিমিয়ামে জিএসটি কমানোর সিদ্ধান্ত ফের পিছল, কাশ্মীরি শাল করের কোপে

নুন-মশলা মাখানো প্যাকেট করা নয়, এমন পপকর্ন বা ভুট্টাভাজার উপর ৫ শতাংশ জিএসটি চাপছে।

বিমার প্রিমিয়ামে জিএসটি কমানোর সিদ্ধান্ত ফের পিছল, কাশ্মীরি শাল করের কোপে

নির্মলা সীতারামনের পৌরোহিত্যে এদিনের জিএসটি কাউন্সিলের বৈঠক হয়।

শেষ আপডেট: 21 December 2024 17:33

দ্য ওয়াল ব্যুরো: জীবনবিমা ও স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে জিএসটি হার কমানোর দীর্ঘ প্রতীক্ষিত সিদ্ধান্ত এবারেও হল না। শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উপস্থিতিতে অনুষ্ঠিত জিএসটি কাউন্সিলের বৈঠকে বিমার প্রিমিয়ামের উপর প্রযোজ্য করের হার কমানোর সিদ্ধান্ত আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। বিহারের উপমুখ্যমন্ত্রী সম্মাট চৌধুরি কাউন্সিলের ৫৫-তম বৈঠকের শেষে একথা জানান। চৌধুরি হলেন এ বিষয়ক মন্ত্রিগোষ্ঠীর প্রধান। কাউন্সিলের পরবর্তী বৈঠকের আগে জানুয়ারিতে মন্ত্রিগোষ্ঠীর আলোচনায় এনিয়ে কথা হবে।

নির্মলা সীতারামনের পৌরোহিত্যে এদিনের জিএসটি কাউন্সিলের বৈঠকে অন্য বেশ কয়েকটি পণ্যের উপর করের হারের পরিবর্তন আনা হয়েছে। যেমন- নুন-মশলা মাখানো প্যাকেট করা নয়, এমন পপকর্ন বা ভুট্টাভাজার উপর ৫ শতাংশ জিএসটি চাপছে। প্যাকেট করার আগে ভুট্টাদানার উপর ১২ শতাংশ জিএসটি এবং ক্যারামেল কোটেড পপকর্নের উপর ১৮ শতাংশ জিএসটি চাপছে।

ফর্টিফায়েড রাইস কার্নেলের উপর জিএসটির হার কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আগে এটা ছিল ১৮ শতাংশ। নির্মাণকার্যে ব্যবহৃত এসিসি ব্লক, যেখানে ৫০ শতাংশ ফ্লাই অ্যাশ বা তাপবিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য ছাই ব্যবহার করা হয়, তাতে ১২ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে। আগে যা ছিল ১৮ শতাংশ।

ব্যবহৃত গাড়ি বা বিদ্যুৎচালিত গাড়িতে জিএসটির পরিমাণ ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ করা হয়েছে। এই হার যে কোনও তেলচালিত পুরনো অথবা ব্যবহৃত গাড়ি এবং বিদ্যুৎচালিত গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য হবে। মন্ত্রিগোষ্ঠী পোশাকের উপর কর বৃদ্ধির প্রস্তাব করেছে। যাতে বলা হয়েছে, দেড় হাজার টাকার মধ্যে দামের পোশাকে ৫ শতাংশ, ১০ হাজার টাকা দামের উপরে বস্ত্রশিল্পের ২৮ শতাংশ জিএসটি ধার্য করার প্রস্তাব এসেছে। বোতলবন্দি জল ও সাইকেলে ১০ হাজার টাকার নীচে দামের ক্ষেত্রে জিএসটি কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব আনা হয়েছে।

কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি পোশাক-বস্ত্রে ২৮ শতাংশ জিএসটি নিয়ে বেজায় ক্ষুব্ধ। এদিন তিনি বলেন, বিশ্ববিখ্যাত কাশ্মীরি শালে ২৮ শতাংশ জিএসটি দিতে হয়, তাহলে এই শিল্প আপনাআপনিই মরে যাবে। এটা শুধু রাজ্যের মানুষের রুজি-রোজগার নয়, এটা জম্মু-কাশ্মীরের একটি আন্তর্জাতিক পরিচয়। 


```