
ফাইল ছবি।
শেষ আপডেট: 22 July 2024 09:34
দ্য ওয়াল ব্যুরো: সরকারি কর্মচারীরা এখন আর পাঁচটা সামাজিকমও আধ্যাত্মিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। এই ব্যাপারে ১৯৬৬ সালে ইন্দিরা গান্ধীর সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছিল নরেন্দ্র মোদীর সরকার সেটি প্রত্যাহার করে নিয়েছে।
এই খবর জানিয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। প্রসঙ্গত, আাগামী বছর রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের শতবর্ষ। সেই কারণেই সরকারি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হল বলে মনে করা হচ্ছে। যদিও নিষেধাজ্ঞা খাতায় কলমেই সীমাবদ্ধ ছিল। ১৯৬৬ সালে আরএসএসের বিরুদ্ধে কিছু আপত্তিজনক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
কংগ্রেস কেন্দ্রের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছে। দলের নেতা জয়রাম রমেশের কথায় গান্ধী হত্যার পর স্বরাষ্ট্র মন্ত্রী বল্লভভাই প্যাটেল আরএসএসের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু ইন্দিরা গান্ধীর জারি করা নিষেধাজ্ঞা অটল বিহারী বাজপেয়ীর সরকারও বাতিল করেনি। নিশ্চয়ই এর পিছনে কোনও কারণ ছিল। বলাই বাহুল্য বিজেপি নেতৃত্ব নরেন্দ্র মোদী সরকারের সিদ্ধান্তের প্রসংশা করেছেন।
এতদিন নিষেধাজ্ঞা থাকায় ইচ্ছে থাকলেও এই হিন্দু জাতিয়তাবাদী সংগঠনটির সদস্য হতে পারতেন না সরকারি কর্মচারীরা। সম্প্রতি কলকাতা হাইকোর্টের এক বিচারপতি অবসরের দিন জানান, চাকরিতে যোগ দেওয়ায় আগে তিনি আরএসএস করতেন।।এখন আবার ওই সংগঠনের সঙ্গে যুক্ত হবেন।