Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টানা বৃষ্টিতে জলের তোড়ে ভেসে গেল আস্ত সরকারি স্কুল! বানভাসি উত্তরপ্রদেশে মৃত অন্তত ২৩

সরকারের তরফে জানানো হয়েছে, লাগাতার বৃষ্টিতে গাজিপুর, বালিয়া, বরাবাঁকি-সহ একাধিক এলাকা ভেসে গিয়েছে। পাশাপাশি শারদা ও গিরিবাঁধ দিয়ে লাগাতার জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

টানা বৃষ্টিতে জলের তোড়ে ভেসে গেল আস্ত সরকারি স্কুল! বানভাসি উত্তরপ্রদেশে মৃত অন্তত ২৩

বানভাসি উত্তরপ্রদেশ

শেষ আপডেট: 17 September 2024 16:16

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে জলমগ্ন উত্তর প্রদেশ। ইতিমধ্যে যোগীরাজ্যের সরযূ, ঘর্ঘরা-সহ একাধিক নদীতে জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে। এবার সেই জলের তোড়েই ভেসে গেল একটি সরকারি স্কুল। সোশ্যাল মিডিয়ায় সেই ভয়ঙ্কর ছবি ধরা পড়েছে।

তবে বিগত কয়েকদিন টানা বৃষ্টিতে উত্তর প্রদেশের একাধিক স্কুল বন্ধ থাকার কারণে বড় বিপদের হাত থেকে রক্ষা মিলেছে। ঘটনায় কারও প্রাণহানি হয়নি বলেই যোগী সরকারের তরফে নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ভেসে যাওয়া স্কুলটি বরাবাঁকির গাজিপুর গ্রামে অবস্থিত ছিল।

সরকারের তরফে জানানো হয়েছে, লাগাতার বৃষ্টিতে গাজিপুর, বালিয়া, বরাবাঁকি-সহ একাধিক এলাকা ভেসে গিয়েছে। পাশাপাশি শারদা ও গিরিবাঁধ দিয়ে লাগাতার জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরকারি স্কুলটি নদী তীরবর্তী হওয়ার কারণেই এমন অবস্থা। এছাড়া সোমবার দিনভর বৃষ্টির কারণে এটাওয়া, সোনভদ্র, শ্রাবন্তী এবং ফতেপুরে চারজনের মৃত্যু হয়েছে বলেও জানানো হয়েছে।

তবে সময় যত গড়াচ্ছে একাধিক মানুষের মৃত্যুর খবর সামনে আসছে। ইতিমধ্যে উত্তর প্রদেশে ২৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর। পাশাপাশি টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকার মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন। সরকারের তরফে তাঁদের উদ্ধারের চেষ্টা করা হলেও উদ্ধারকারী দলকে রীতিমতো বেগ পেতে হচ্ছে বলে জানা গিয়েছে।


```