Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

Fact Check: এটিএম বন্ধের খবর ভুয়ো! জানিয়ে দিল পিআইবি, বার্তা দিল সতর্ক থাকার

শুক্রবার মাঝ রাত থেকে হঠাৎই হোয়াটসঅ্যাপ স্টেটাস, মেসেজে ঘুরতে শুরু করে ‘আগামী ২-৩ দিন বন্ধ থাকবে এটিএম।’ প্রয়োজন মতো ক্যাশ তুলে রাখার পরামর্শ দেওয়া হয়। ব্যাপক ভাইরাল সেটি।

Fact Check: এটিএম বন্ধের খবর ভুয়ো! জানিয়ে দিল পিআইবি, বার্তা দিল সতর্ক থাকার

প্রতীকী ছবি

শেষ আপডেট: 9 May 2025 15:53

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার গভীর রাতে পাক অধীকৃত কাশ্মীরে হামলা চালায় ভারত। পহেলগামের ঘটনার প্রত্যাঘাত হিসেবে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় নয়টি জঙ্গি ঘাঁটি। এই পরিস্থিতিতে লাগাতার নিয়ন্ত্ররেখা বরাবর গুলি চালায় পাক সেনা। ড্রোন হামলার ছক কষে বলেও জানা যায়। বৃহস্পতিবার রাতে হামলার আশঙ্কা করে ব্ল্যাকআউট করা হয় জয়সলমের, জম্মু-সহ বেশ কয়েকটি সীমান্তবর্তী এলাকা। অনেক ভুয়ো খবর এমন অবস্থায় ছড়িয়ে পড়ে। যার মধ্যে এটিএম বন্ধের বিষয়টি ছিল অন্যতম। 

শুক্রবার মাঝ রাত থেকে হঠাৎই হোয়াটসঅ্যাপ স্টেটাস, মেসেজে ঘুরতে শুরু করে ‘আগামী ২-৩ দিন বন্ধ থাকবে এটিএম।’ প্রয়োজন মতো ক্যাশ তুলে রাখার পরামর্শ দেওয়া হয়। ব্যাপক ভাইরাল সেটি। অনেকেই বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল। এবার শুক্রবার সকাল হতেই সরকার স্পষ্ট জানিয়ে দিল এ খবর ভুয়ো। ফেক নিউজ! 'গুজবে কান দেবেন না।' 

এই বার্তার ফ্যাক্ট চেক করে জানা যায়, এটি সম্পূর্ণ মিথ্যে। প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) জানায়, দেশের এটিএম পরিষেবা স্বাভাবিক থাকবে আগামিদিনে এবং কোনও রকম ব্যাঘাত ঘটার সম্ভাবনা নেই। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফেও 

সরকারের পক্ষ থেকে এই মর্মে সকলের কাছে আবেদন জানানো হয়েছে, এধরনের ভুয়ো এবং যাচাই না-করা বার্তা ফরওয়ার্ড করবেন না কারণ এগুলো অহেতুক আতঙ্ক তৈরি করে। এমন গুজবে অনেক সময় সাধারণ মানুষ এটিএম থেকে আগাম টাকা তুলতে শুরু করেন, যার ফলে বিরাট সমস্যা তৈরি হয়। 

ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার আবহে, পাকিস্তান ডিজিটাল দুনিয়ায় তথ্য-যুদ্ধ চালাচ্ছে। ভারতের পাল্টা আক্রমণ, বিশেষ করে ‘অপারেশন সিঁদুর’-এর পর অনেকটাই ব্যাকফুটে চলে গেছে তারা। তারপর থেকে পাকিস্তান-ভিত্তিক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি মিথ্যা তথ্য ও বিভ্রান্তিকর ভিডিও ছড়িয়ে ভারতীয় জনমানসে গুজব ছড়ানোর চেষ্টা চালাচ্ছে।

সরকারি তথ্য অনুযায়ী, ৮ মে রাত ১০টা থেকে ৯ মে ভোর ৬:৩০-এর মধ্যে অন্তত ৮টা এমন মিথ্যে পোস্ট ও ভিডিওর সত্যতা যাচাই করে তা ভুয়ো বলে চিহ্নিত করেছে PIB। এর মধ্যে ছিল একটি ভিডিও, যেখানে দাবি করা হয়েছিল, পাঞ্জাবের জলন্ধরে ড্রোন হামলা হয়েছে। কিন্তু পরে দেখা যায়, সেটি আগুন লাগার একটি বিচ্ছিন্ন ঘটনা ছিল। এমন আরও অনেক ঘটনা রয়েছে।

সরকার বারবার বলছে, কোনওরকম সন্দেহজনক বার্তা প্রথমে যাচাই না করে শেয়ার করবেন না। যেকোনও গুরুত্বপূর্ণ তথ্য ব্যাঙ্ক বা সরকারি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যাচাই করে নিতে হবে।


```