Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গোয়া যাওয়ার শর্টকাট দেখিয়েছিল গুগল ম্যাপ, বিহারের পরিবার হারিয়ে গেল কর্নাটকের জঙ্গলে

অনেকটা পথ, তাই পুরো রাস্তা চিনে যাওয়া সম্ভব নয়। এই কারণে গুগল ম্যাপই ছিল তাঁদের ভরসার জায়গা।

গোয়া যাওয়ার শর্টকাট দেখিয়েছিল গুগল ম্যাপ, বিহারের পরিবার হারিয়ে গেল কর্নাটকের জঙ্গলে

জঙ্গলে হারিয়ে যান এঁরা

শেষ আপডেট: 7 December 2024 15:42

দ্য ওয়াল ব্যুরো: লং ড্রাইভে গোয়া যাওয়ার পরিকল্পনা ছিল সকলের। কিন্তু মাঝ রাস্তায় গুগল ম্যাপকে ভরসা করে যে এই হাল হবে, তা কল্পনা করেনি বিহারের এই পরিবার। ম্যাপ দেখতে দেখতে তাঁরা হারিয়ে গেল ঘন জঙ্গলে! বেশ কয়েক ঘণ্টা পর তাঁদের উদ্ধার করা সম্ভব হয়। পরিবারের সদস্যরা এই ভেবেই আতঙ্কিত হচ্ছেন যে, জঙ্গলের মধ্য তাঁদের প্রাণহানিও হতে পারত। 

বিহার থেকে গোয়া যাওয়ার জন্য গাড়ি নিয়ে বেরিয়েছিল ওই পরিবার। অনেকটা পথ, তাই পুরো রাস্তা চিনে যাওয়া সম্ভব নয়। এই কারণে গুগল ম্যাপই ছিল তাঁদের ভরসার জায়গা। বেশ কিছুটা পথ যাওয়ার পর গুগল ম্যাপেই তাঁরা একটা শর্টকাট রাস্তা দেখতে পায়। অনেক কম সময়ে গোয়া পৌঁছে যাওয়া যাবে এই আনন্দে সেই পথই বেছে নেন তাঁরা। ব্যস, সেটাই কাল হয়ে যায়। 

গুগল ম্যাপের দেখানো পথে যেতে যেতে কর্নাটকের বেলাগাভি জেলার খানাপুরের ভীমগড় জঙ্গল এলাকায় হারিয়ে যায় সকলে। শিরোলি এবং হেম্মাদাগার কাছে এই জঙ্গলের রাস্তাই গোয়া যাওয়ার শর্টকাট হিসেবে দেখিয়েছিল গুগল। কিন্তু সেটায় বিশ্বাস করেই পথ হারিয়ে ফেলে এই পরিবার। প্রথমে কেউই বুঝতে পারেনি যে তাঁরা হারিয়ে গেছেন। একটা সময়ে যখন মোবাইল টাওয়ার পাওয়া যাচ্ছিল না এবং জঙ্গলের পথও অমসৃণ হয়ে যাচ্ছিল, তখন তাঁরা বোঝেন, কিছু গন্ডগোল হয়েছে।

দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে যায়, তারপর রাত। কোনওভাবেই ঘন জঙ্গল থেকে বেরতে পারেননি কেউ। সারারাত গাড়ির ভিতরে কাটাতে হয় তাঁদের। ভোর পর্যন্ত ওভাবে কাটিয়ে অবশেষে গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করেন তাঁরা। প্রায় ৪ কিলোমিটার ঘন জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার পর তাঁরা লক্ষ্য করেন মোবাইল টাওয়ার এসেছে। সঙ্গে সঙ্গে পুলিশের এমারজেন্সি নম্বরে ফোন করা হয়। কিছু সময়ের মধ্যে স্থানীয় পুলিশ এসে তাঁদের উদ্ধার করে। 

কয়েক সপ্তাহ আগেই গাড়িতে করে গুরুগ্রাম থেকে উত্তরপ্রদেশের বরেলি একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময়ে একটি ব্রিজে উঠে সেখান থেকে ৫০ ফুট নীচে শুকিয়ে যাওয়া রামগঙ্গা নদীতে পড়ে তিনজন। কারণ সেটি নির্মীয়মাণ ব্রিজ ছিল! গুগল ম্যাপের দেখানো ভুল রাস্তায় উঠে প্রাণ হারান প্রত্যেকে। 


```