Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গুগল ম্যাপে ভরসাই কাল! নির্মীয়মাণ ব্রিজ থেকে ৫০ ফুট নীচে পড়ল গাড়ি, মৃত ৩

নিজেদের গাড়ি করে গুরুগ্রাম থেকে উত্তরপ্রদেশের বরেলি একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনজন।

গুগল ম্যাপে ভরসাই কাল! নির্মীয়মাণ ব্রিজ থেকে ৫০ ফুট নীচে পড়ল গাড়ি, মৃত ৩

ব্রিজ থেকে নীচে পড়ে গেল গাড়ি

শেষ আপডেট: 25 November 2024 11:44

দ্য ওয়াল ব্যুরো: রাস্তা চেনেন না, কিছু পরোয়া নহি! গুগল ম্যাপ কী করতে আছে। ম্যাপ দেখেই এখন মুশকিল আসান হয়ে যায়। তবে অনেক সময়ই গুগল ম্যাপে অতিরিক্ত ভরসা করার মাশুল দিতে হয় কাউকে কাউকে। ঠিক যেমন গুরুগ্রামের তিনজন বাসিন্দাকে দিতে হল। ব্রিজের ওপর থেকে পড়ে মৃত্যু হল তাঁদের। 

নিজেদের গাড়ি করে গুরুগ্রাম থেকে উত্তরপ্রদেশের বরেলি একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তিনজন। গোটা রাস্তা মূলত গুগল ম্যাপের ওপর ভরসা করেই আসছিলেন তাঁরা। তবে শেষ পর্যন্ত সেটাই কাল হল। একটি ব্রিজে উঠে সেখান থেকে ৫০ ফুট নীচে শুকিয়ে যাওয়া রামগঙ্গা নদীতে পড়ে গেলেন তাঁরা। কারণ সেটি নির্মীয়মাণ ব্রিজ ছিল! গুগল ম্যাপের দেখানো ভুল রাস্তায় উঠে প্রাণ খোয়াতে হল তিনজনকে। 

শনিবার এই দুর্ঘটনা ঘটেছিল। পরের দিন সকালে ওই ব্রিজের তলায় দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে দেখতে পান স্থানীয়রা। তাঁরাই পুলিশকে খবর দেন। তাঁরা এসে তিনজনের মৃতদেহ উদ্ধার করে। তাঁদের মধ্যে আপাতত দুজনকে চিহ্নিত করা গেছে। তাঁদের নাম বিবেক এবং অমিত। বাকি একজনের পরিচয় এখনও জানা যায়নি। তাঁদের সকলের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির অবস্থা এমন ছিল যে ভিতরের কেউ বেঁচে থাকবে এমন আশা করা যায় না। তাঁদের অনুমান, ব্রিজ থেকে নীচে পড়ার সঙ্গে সঙ্গেই তাঁদের মৃত্যু হয়েছিল। তবে এই ঘটনায় ব্রিজ নির্মাণকারী সংস্থার দিকে আঙুল উঠেছে। ব্রিজে কাজ চলছিল তা সত্ত্বেও কেন তা নিয়ম মেনে বন্ধ করে রাখা হয়নি, সে নিয়ে প্রশ্ন। গুগল ম্যাপ ভুল দেখালেও কীভাবে একটি গাড়ি এমন একটি ব্রিজে বিনা কোনও বাধায় ঢুকে গেল, তাও বোঝা যাচ্ছে না। 

ব্রিজ নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। কারণ ব্রিজে ওঠার মুখে কোনও গার্ডরেল বা সতর্কবার্তার বোর্ড ছিল না বলেই জানতে পেরেছে পুলিশ। এদিকে, মৃতদের পরিবারকেও খবর দেওয়া হয়েছে।


```