Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

স্কুলের ক্লাস ওয়ানে ভর্তির খরচ ৪.২৭ লক্ষ টাকা, বাবার আর্জি ভাইরাল নেট দুনিয়ায়

শুধু এই স্কুলটিই নয়, সমান মানের অন্য স্কুলগুলিরও বেতন কাঠামো কমবেশি একই

স্কুলের ক্লাস ওয়ানে ভর্তির খরচ ৪.২৭ লক্ষ টাকা, বাবার আর্জি ভাইরাল নেট দুনিয়ায়

ঋষভ জৈন নামে ওই ভদ্রলোক স্কুলের বেতন কাঠামোর ছাপানো কাগজের ছবিও দিয়েছেন পোস্টে।

শেষ আপডেট: 18 November 2024 17:54

দ্য ওয়াল ব্যুরো: 'ভালো শিক্ষার ধারণা এক বিলাস- মধ্যবিত্ত শ্রেণির আয়ত্তের বাইরে।' এক অসহায় বাবার কাতর এক্সবার্তায় নড়েচড়ে উঠেছে আপামর দেশবাসী। প্রথম শ্রেণিতে ভর্তির জন্য মেয়ের স্কুলের বেতন কাঠামো তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন তিনি। জয়পুরের ওই স্কুলের ক্লাস ওয়ানে ভর্তির বার্ষিক খরচ ৪ লক্ষ ২৭ হাজার টাকা।

এই পোস্ট দেখে আঁতকে উঠেছে নেট দুনিয়া। ঋষভ জৈন নামে ওই ভদ্রলোক স্কুলের বেতন কাঠামোর ছাপানো কাগজের ছবিও দিয়েছেন পোস্টে। তিনি লিখেছেন, ভারতে একটু ভালো শিক্ষার মূল্য এটা। বছরে ২০ লক্ষ টাকা রোজগার করলেও আপনারা এই খরচ করে সন্তানকে পড়াতে পারবেন?

পোস্টে বিস্তারিতে জৈন লিখেছেন, আমার মেয়ে আগামী বছর ক্লাস ওয়ানে ভর্তি হবে। আমাদের শহরে ভালো স্কুলগুলির মধ্যে এই স্কুলটিকে আমরা বেছেছিলাম ভর্তির জন্য। সেখানে দেখলাম এক বছরের জন্য খরচ পড়বে ৪ লক্ষ ২৭ হাজার টাকা। শুধু এই স্কুলটিই নয়, সমান মানের অন্য স্কুলগুলিরও বেতন কাঠামো কমবেশি একই, তিনি জানিয়েছেন।

স্কুলের বেতন কাঠামোর ছাপানো কাগজ যা তিনি পোস্ট করেছেন, তাতে রয়েছে রেজিস্টেশন চার্জেস ২০০০ টাকা। ভর্তি ফি-৪০,০০০ টাকা, কশন মানি (ফেরতযোগ্য) ৫০০০ টাকা। এছাড়া বার্ষিক স্কুল ফি- ২ লক্ষ ৫২ হাজার টাকা। বাস ভাড়া- ১ লক্ষ ৮ হাজার টাকা, বই ও পোশাক-২০,০০০ টাকা, মোট-৪,২৭,০০০ টাকা।

আপনার যদি ২০ হাজার ডলার রোজগার হয়, তার ৫০ শতাংশ চলে যায় সরকারের খিদে মেটাতে। যেমন, আয়কর, জিএসটি, পেট্রলের উপর ভ্যাট, রোড ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স, ক্যাপিটাল গেইন, জমি রেজিস্ট্রি সহ আনুষঙ্গিক নানাবিধ খরচ সামলাতে। এরপর আমাকে-আপনাকে মেটাতে হয় বিমার টাকা, স্বাস্থ্যবিমার খরচ, পিএফ, এনপিএস ইত্যাদি। আপনার রোজগার ২০ লক্ষ টাকা হলে আপনি ৩০ শতাংশ প্লাস সেস করের আওতায় চলে আসবেন। 

জৈনের ব্যাখ্যায় এসব খরচ সামলে আপনার হাতে যে ১০ লক্ষ টাকা থাকবে, তাতে আপনাকে খেতে হবে, ইএমআই দিতে হবে এবং কিছুটা সঞ্চয় করতে হবে। তাহলে আপনার দুটি সন্তান থাকলে তাদের পড়াবেন কী করে, আপনিই ঠিক করুন! রবিবার রাতে করা এই পোস্ট নেট দুনিয়ায় ঝড় তুলে দিয়েছে। ইতিমধ্যেই ভাইরাল হওয়া এই পোস্ট ১০ লক্ষের বেশি মানুষ দেখেছেন। এবং মন্তব্যের স্রোতে ভেসে গিয়েছে জৈনের কাতর আর্তি।

একজন লিখেছেন, দেশের স্কুল শিক্ষা ব্যবস্থার বৃহত্তম বৈপরীত্য হল এগুলি অলাভজনক সংস্থা হিসাবে বিবেচিত হয়। সরকার এদের জমি এবং অন্যান্য সুযোগসুবিধা দিয়ে থাকে ভরতুকি হারে। অথচ বাবা-মাকে দাঁতে দাঁত চিপে এদের খিদে মেটাতে হয়। আরেকজন লিখেছেন, বর্তমান হিসাব মতো ১২ বছর এই স্কুলে পড়ার খরচ পড়বে ১ থেকে ১.২ কোটি টাকা। মধ্যবিত্ত মানুষ কী করে খরচ করবে এত টাকা! আরেক অভিভাবক জুড়েছেন, এর সঙ্গে স্কুল ভ্রমণ, ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতা, স্পোর্টস, সায়েন্স এক্সপেরিমেন্ট এবং বাড়িতে টিউশনের খরচ যোগ করতে হবে।


```