Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ঝামেলার পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রাক্তন বিধায়ক! গ্রেফতার অটোচালক

দুপুরের দিকে বেলগাভির শ্রীনিবাস লজের কাছে মামলেদারের গাড়ির সঙ্গে একটি অটোর সংঘর্ষ হয়। এই নিয়ে মামলেদার ও অটোচালকের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সেই ঘটনা।

ঝামেলার পরই মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রাক্তন বিধায়ক! গ্রেফতার অটোচালক

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 15 February 2025 18:54

দ্য ওয়াল ব্যুরো: শনিবার কর্ণাটকের বেলগাভি জেলায় এক বিবাদের পর রহস্যজনকভাবে মৃত্যু হল গোয়ার প্রাক্তন বিধায়ক লাভু মামলেদারের। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা না গেলেও পুলিশ জানিয়েছে, ঘটনার পর অভিযুক্ত অটোচালককে গ্রেপ্তার করা হয়েছে।

দুপুরের দিকে বেলগাভির শ্রীনিবাস লজের কাছে মামলেদারের গাড়ির সঙ্গে একটি অটোর সংঘর্ষ হয়। এই নিয়ে মামলেদার ও অটোচালকের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সেই ঘটনা। দেখা যায়, দু'জনের মধ্যে কথা কাটাকাটি চলছে। হঠাৎ মামলেদার অটোচালককে চড় মারেন। পাল্টা অটোচালকও তাঁকে চড় মারেন। আশপাশের লোকজন এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও চালক ফের মামলেদারকে মারধর করেন।

এরপর মামলেদার লজের ভিতরে চলে যান। লজের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সিঁড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ করেই অজ্ঞান হয়ে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

প্রাক্তন মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টির বিধায়ক লাভু মামলেদারের মৃত্যু শোকের ছায়া রাজনৈতিক মহলে। এই ঘটনার তদন্তের দাবি করা হয়েছে দলের তরফে। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত গোয়ার পোণ্ডা বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। লজের লোকজন ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অটোচালককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


```