Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বাসের তলায় গিয়ে মরো!' ১.৫ কোটির গাড়িতে ধাক্কা লাগতেই চিৎকার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বৌমার

ভবানী যে শুধু দেবেগৌড়ার বৌমা, তাই-ই নয়, তিনি নিজেও জেডিএস-এর নেত্রী। তাঁর স্বামী, দেবেগৌড়ার ছেলে এইচডি রেভান্না একজন বিধায়ক। তাঁদের দুই ছেলে প্রজ্বল এবং সুরজ রেভান্না যথাক্রমে একজন সাংসদ এবং আইনসভার সদস্য। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত জেডিএস-এর তরফে কোনও বিব্রিতি দেওয়া হয়নি।

'বাসের তলায় গিয়ে মরো!' ১.৫ কোটির গাড়িতে ধাক্কা লাগতেই চিৎকার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বৌমার

শেষ আপডেট: 4 December 2023 20:44

দ্য ওয়াল ব্যুরো: গাড়ির দাম দেড় কোটি টাকা, তাতে ধাক্কা মারার সাহস হয় কী করে! সেই নিয়ে বাইকআরোহীর উপর চিৎকার করে পাড়া মাথায়তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বৌমা। তার দাবি, 'মরতে হয় বাসের তলায় গিয়ে মরো!'

এই প্রাক্তন মুখ্যমন্ত্রী হলেন কর্নাটকের এইচডি দেবেগৌড়া। গত শুক্রবার, তাঁর বৌমা ভবানী রেভান্না বেঙ্গালুরু থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে উদিপির সালিগ্রামে যাচ্ছিলেন। সেই সময় এক বাইক আরোহী পাশ কাটিয়ে যেতে গিয়ে তাঁর টয়োটা ভেলফায়ার গাড়িতে এসে ধাক্কা মারেন। তাতেই প্রবল খেপে ওঠেন ভবানী। গাড়ি থেকে নেমে এসে ওই বাইক আরোহীর উপর চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন তিনি। 

ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে ভবানী চিৎকার করে বলছেন, "মরারই যদি ইচ্ছা হয়, তাহোলকে যাও বাসের তলায় গিয়ে মরো। উল্টো দিক দিয়ে গাড়ি চালাচ্ছ কেন?" এতেই শেষ নয়, জনতা দল (সেকুলার) প্রধানের পুত্রবধূকে একাধিকবার বাজে ভাষা প্রয়োগ করতে শোনা গেছে। এবং তাঁকে বারবার বলতে শোনা গেছে যে তাঁর গাড়িটির দাম ১.৫ কোটি টাকা! 

বাইকের ধাক্কায় গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছিল। তাতে ভবানী চিৎকার করে বলেন, "আপনি কি এটা সারানোর জন্য ৫০ লক্ষ টাকা দেবেন?"

এই দুর্ঘটনায় কার দোষ ছিল তা পরিষ্কার না হলেও সোশ্যাল মিডিয়ায় অনেকেই ভবানীকে তার ক্ষমতার অপব্যবহারের জন্য দুষেছেন। এক্স হ্যান্ডেলে ঘটনার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। তার কমেন্টে অনেকেই মহিলাকে অহংকারী বলে দেগে দিয়েছেন। তবে কেউ কেউ অবশ্য তাঁকে সমর্থনও করেছেন। 

ভবানী যে শুধু দেবেগৌড়ার বৌমা, তাই-ই নয়, তিনি নিজেও জেডিএস-এর নেত্রী। তাঁর স্বামী, দেবেগৌড়ার ছেলে এইচডি রেভান্না একজন বিধায়ক। তাঁদের দুই ছেলে প্রজ্বল এবং সুরজ রেভান্না যথাক্রমে একজন সাংসদ এবং আইনসভার সদস্য। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত জেডিএস-এর তরফে কোনও বিব্রিতি দেওয়া হয়নি।


```