Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

বাড়ির মেয়ের সঙ্গে বন্ধুত্ব, এই 'অপরাধে' কিশোরকে রডে পিটিয়ে, পাথরে থেঁতলে মারল বাবা-দাদারা

পুলিশ জানিয়েছে, যে মেয়েটির সঙ্গে ওই কিশোরের সম্পর্ক ছিল, তার বাবা এবং দুই ভাই এই ঘটনার (Honor Killing) সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছে।

বাড়ির মেয়ের সঙ্গে বন্ধুত্ব, এই 'অপরাধে' কিশোরকে রডে পিটিয়ে, পাথরে থেঁতলে মারল বাবা-দাদারা

কিশোরকে নৃশংস খুন।

শেষ আপডেট: 3 January 2025 11:18

দ্য ওয়াল ব্যুরো: 'সম্মানরক্ষার্থে' (Honor Killing) এক কিশোরকে নৃশংস খুনের অভিযোগ উঠল পুণের ওয়াঘোলি এলাকায়। বৃহস্পতিবার ভোরে ১৭ বছর বয়সি গণেশ টাণ্ডেকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

পুলিশ জানিয়েছে, যে মেয়েটির সঙ্গে ওই কিশোরের সম্পর্ক ছিল, তার বাবা এবং দুই ভাই এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছে।

পুলিশ জানিয়েছে, লছমন পেটকর নামের অভিযুক্ত ওই বাবার মেয়ের মধ্যে বন্ধুত্ব ছিল গণেশ টাণ্ডের। তারা নিয়মিত কথাবার্তা বলত, যা পেটকর পরিবার মেনে নিতে পারেনি। তারা এই বন্ধুত্বকে সন্দেহের চোখে দেখত এবং সেই থেকেই ছেলেটিকে খুনের ষড়যন্ত্র করে তারা।

জানা গেছে, গণেশ ও তার বন্ধুরা বুধবার গভীর রাতে, প্রায় সাড়ে ১২টা নাগাদ রাস্তায় হাঁটছিল। সেই সময় লছমন পেটকর ও তার দুই ছেলে, নিতীন এবং সুধীর গণেশের পথ আটকায়। তার পরেই তারা গণেশকে লোহার রড ও পাথর দিয়ে নৃশংসভাবে পেটায়। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই গণেশের মৃত্যু হয়।

এই ঘটনার পরে লছমন, নিতীন ও সুধীর-- তিন অভিযুক্তকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।


```