Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'মাম্মি!' চিৎকার করে উঠল মেয়ে, চোখের সামনে রিল বানাতে গিয়ে তলিয়ে গেলেন মহিলা, মেলেনি খোঁজ

নেপাল থেকে উত্তরাখণ্ডে পরিবারের সঙ্গে দেখা করতে গেছিলেন ওই মহিলা ও তাঁর পরিবার। উত্তরকাশীতে ঘুরতে গিয়ে ভাগীরথী নদিতে নামেন রিল বানাতে।

'মাম্মি!' চিৎকার করে উঠল মেয়ে, চোখের সামনে রিল বানাতে গিয়ে তলিয়ে গেলেন মহিলা, মেলেনি খোঁজ

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 17 April 2025 15:36

দ্য ওয়াল ব্যুরো: রিল বানাতে গিয়ে ভাগীরথীতে ভেসে গেলেন মহিলা। মাকে তলিয়ে যেতে দেখেও কিছুই করতে পারল না তাঁর ১১ বছরের মেয়ে। হাতে ফোন নিয়ে সাহায্যের আবেদন করলেও মুহূর্তেই তলিয়ে যান তিনি। ঘটনা উত্তরাখণ্ডের মনিকর্ণিকার। নেপাল থেকে আসা পরিবারটি দ্বারস্থ হয়েছে পুলিশের। মহিলার খোঁজে তল্লাশি চলছে। 

নেপাল থেকে উত্তরাখণ্ডে পরিবারের সঙ্গে দেখা করতে গেছিলেন ওই মহিলা ও তাঁর পরিবার। উত্তরকাশীতে ঘুরতে গিয়ে ভাগীরথী নদিতে নামেন রিল বানাতে। ভিডিও রেকর্ডের জন্য মেয়ের হাতে ফোনটি দিয়ে যান। তাকে নির্দেশও দেন কীভাবে রিল শ্যুট করবেন। রিল রেকর্ড হওয়ার সময়ই মহিলা তলিয়ে যান। দেখা যায়, তিনি হাবুডুবু খাচ্ছেন আর তাঁর মেয়ে মা মা করে চিৎকার করছেন। কিন্তু এত স্রোত যে কোনওভাবেই নিজেকে সামলাতে পারছেন না। 

ঘটনার পরপরই আশপাশে উপস্থিত মানুষজন পুলিশ ও প্রশাসনকে খবর দেন। সঙ্গে সঙ্গে উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু হয়। তবে এখনও পর্যন্ত মহিলার খোঁজ মেলেনি। এই ঘটনা ছড়িয়ে পড়ার পর অনেকেই সোশ্যাল মিডিয়ার জন্য মানুষের ঘুরতে যাওয়া বা রিল ইত্যাদি নিয়ে সরব হয়েছেন। সচেতন ও সতর্ক থাকতেও বলেছেন।

গত বছর জুলাই মাসে মহারাষ্ট্রের রায়গড় জেলার একটি খাদের ধারে রিলস বানানোর সময় পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সর আনভি কামদারের। ২৬ বছর বয়সি ওই যুবতী বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে ভিডিও শ্যুট করছিলেন। তখনই গভীর খাদে পড়ে যান।

আর এই দুই ঘটনা থেকেই স্পষ্ট, রিলস বা সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও বানাতে গিয়ে একটু অসাবধানতা কতোটা মারাত্মক রূপ নিতে পারে। 


```