Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

জলাতঙ্কে মৃত ৮ বছরের মেয়ে, কুকুর কামড়েছিল ১৫ দিন আগে ভ্যাকসিনই দেয়নি পরিবার

কুকুর বা বিড়াল কামড়ালেই প্যানিক শুরু হয়ে যায়। আতঙ্ক এতটাই বেশি হয় যে কী করা উচিত তা মাথাতেই থাকে না। তার ওপর নানা জনে নানা নিদেন দেন। সেইসব পরামর্শ মানতে গিয়ে শরীরের অবস্থা আরও খারাপ হয়ে যায়।

জলাতঙ্কে মৃত ৮ বছরের মেয়ে, কুকুর কামড়েছিল ১৫ দিন আগে ভ্যাকসিনই দেয়নি পরিবার

শেষ আপডেট: 26 October 2023 11:01

দ্য ওয়াল ব্যুরো: জলাতঙ্কে মৃত্যু হল বছর আটেকের মেয়ের। দিন পনেরো আগে কুকুর কামড়েছিল। কিন্তু অ্যান্টি-রেবিস ভ্যাকসিনই দেয়নি পরিবার। ফলে মারাত্মক সংক্রমণে আক্রান্ত হয় মেয়েটি। এই ঘটনা ঘটেছে আগ্রায়।

আগ্রার চাইল্ড মেডিক্যাল অফিসার ডা. একে শ্রীবাস্তব বলেছেন, রাস্তার কুকুর কামড়ে দিয়েছিল শিশুটিকে। মেয়েটি তার মাকে ছাড়া পরিবারের কাউকেই জানায়নি। তার মাও ভ্যাকসিন দিতে না নিয়ে গিয়ে বাড়িতেই নানা টোটকা দিয়ে ক্ষত সারানোর চেষ্টা করে। এর ফলও হয় মারাত্মক। মেয়েটির শরীরে বাসা বাঁধে রেবিস ভাইরাস।

শিশুটির অবস্থা যখন সঙ্কটাপন্ন হয়ে ওঠে তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি।

কুকুর-বিড়াল কামড়ালে বা আঁচড়ালে কী করা উচিত বলছেন বিশেষজ্ঞরা

 কুকুর বা বিড়াল কামড়ালেই প্যানিক শুরু হয়ে যায়। আতঙ্ক এতটাই বেশি হয় যে কী করা উচিত তা মাথাতেই থাকে না। তার ওপর নানা জনে নানা নিদেন দেন। সেইসব পরামর্শ মানতে গিয়ে শরীরের অবস্থা আরও খারাপ হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, জলাতঙ্ক আতঙ্কের কারণ হলেও এর একমাত্র চিকিৎসা হল টিকা। সঠিক সময়ে ভ্যাকসিন নিলেই জীবাণু সংক্রমণ থেকে রেহাই পাওয়া যায়। মৃত্যুর ঝুঁকিও কমে।

কুকুরের লালায় থাকা র‌্যাবিস লিসা ভাইরাস জলাতঙ্ক অসুখের কারণ। কুকুর-সহ অন্য কোনও প্রাণী যেমন বিড়াল, বাদুড়, গরু, ছাগল, ঘোড়া, শেয়াল, খরগোশ ইত্যাদি কামড়ে দিলে র‌্যাবিস ভাইরাসের সংক্রমণে জলাতঙ্ক হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন কুকুর কামড়ালে  সঙ্গে সঙ্গে জায়গাটা রানিং ট্যাপ ওয়াটারে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এর পরে সাবান দিয়ে অবশ্যই আরও কিছু ক্ষণ ধুয়ে নিন জায়গাটা।  যোগাযোগ করুন ডাক্তারকে। ভ্যাকসিনেশন খুব জরুরি এ ক্ষেত্রে। এই আঁচড়ের পরে যদি সঙ্গে সঙ্গে কলের জল না পান কিছু ঘণ্টা পরে হলেও অবশ্যই রানিং ট্যাপ ওয়াটারে জায়গাটা ধুতেই হবে। নইলে জার্মটা যাবে না। র‍্যাবিস ভাইরাস সাধারণত পশুদের স্যালাইভা বা থুতুর মধ্যে দিয়ে মানুষের শরীরে বেশি আসে, তবে কুকুর, বিড়াল বা বাঁদর আঁচড়ে দিলেও সেই ভাইরাস অ্যাটাক করতে পারে। আর এতে সঠিক চিকিৎসা না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই অ্যান্টি-রেবিস ভ্যাকসিন নিতেই হবে।

এখন যে ভ্যাকসিন দেওয়া হয় তাতে শেষ দু’টো ডোজ দিতে হয় না সাধারণ ক্ষেত্রে। তবে ক্যানসার, ডায়বেটিস, এইচআইভি-র মতো রোগ থাকলে তাঁদের প্রতিরোধ ক্ষমতা কমে যায়, তাই এঁদের ১৪ এবং ২৮ নম্বর ডোজটাও দিতেই হয়। একই ভাবে যাঁরা স্টেরয়েড নেন, তাঁদেরও পুরো ডোজ দেওয়া হয় এখনও। কারণ তাঁদের প্রতিরোধ ক্ষমতা কমে যায়।


```