Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

আইআইটি ক্যাম্পাসে ঘুরছে কুমির! ভিডিও ভাইরাল হতেই পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি কুমির আইআইটির ক্যাম্পাস চত্বরে ঘুরে বেড়াচ্ছে।

আইআইটি ক্যাম্পাসে ঘুরছে কুমির! ভিডিও ভাইরাল হতেই পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

ক্যাম্পাসে আচমকাই ঢুকে পড়ল কুমির

শেষ আপডেট: 26 March 2025 21:07

দ্য ওয়াল ব্যুরো: জলে নয়, এবার কলেজ ক্যাম্পাসে ঢুকে পড়ল কুমির (Crocodile)। শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটে গেল আইআইটি বম্বেতে (IIT Bombay)। ক্যাম্পাসের (Campus) বিভিন্ন প্রান্তে বহাল তবিয়তে তাকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে।

সূত্রের খবর, রবিবার রাতে আচমকা ক্যাম্পাসে কুমির ঢুকে পড়লে তাকে বের করতে হিমশিম খেতে হয় বনবিভাগের কর্মীদের। স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়ছে শিক্ষক ও পড়ুয়াদের মধ্যে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় কুমিরের দাপাদাপির ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, পাশেই পোয়াই লেক থেকে আসা সরীসৃপটিকে বিভিন্ন সময়ে ক্যাম্পাসের রাস্তায় বিশ্রাম নিতে দেখা গিয়েছে। আইআইটির এক পড়ুয়া সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভিডিওটি পোস্ট করতেই দু'লাখের বেশি মানুষ তা দেখেছেন বলে খবর।

ভিডিওটিতে দেখা যাচ্ছে , একটি কুমির আইআইটির ক্যাম্পাস  চত্বরে ঘুরে বেড়াচ্ছে। যা দেখে সাধারণ মানুষের পাশাপাশি হতবাক পুলিশ আধিকারিকও। ভিডিওর ক্যাপশনে পড়ুয়া লেখেন, চিতা ও সাপের পর এবার ক্যাম্পাসে কুমিরের আগমন। 

তবে কী কারণে ক্যাম্পাসে দাপিয়ে বেড়াচ্ছে কুমিরটি? উত্তরে রেসকিঙ্ক অ্যাসোসিয়েশন ফর ওয়াইল্ডলাইফ ওয়েলফেয়ার (RAWW)-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি পবন শর্মা জানান, স্ত্রী কুমিরটি বাসা বাঁধা ও ডিম পাড়ার জন্য উপযুক্ত একটি জায়গা খুঁজছিল। সে কারণেই এখানে আসা।

ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে চর্চা। এক ব্যবহারকারী লেখেন, 'কুমিরটি জয়েন্ট এন্ট্রান্স পাস করে ফেলেছে। আরেকজন কৃতী পড়ুয়াদের প্রতি ক্ষোভ উগড়ে দিয়ে লেখেন, 'দুপুরের খাবার হিসাবে টপারদের গিলে খাবে কুমিরটি।'

অন্যদিকে অনেকেই পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে একজন লেখেন, 'ভাই, ডিগ্রি নিতে এসেছিলেন।' আরেকজন ব্যবহারকারী লেখেন, 'কুমিরটির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আশা করি কুমিরের বাচ্চাটি নিরাপদে থাকবে।' আরেকজন লেখেন, 'জাতীয় উদ্যানের কাছে আইআইটি থাকলে যা হওয়ার সেটাই হয়েছে।'

জানা গিয়েছে, থানে টেরিটোরিয়াল উইংয়ের মুম্বই রেঞ্জ বর্তমানে এলাকাটি ঘিরে রাখলেও কুমিরকে বাগে আনা এখনও সম্ভব হয়নি। সবাইকে শান্ত ও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি কুমির দেখা যায় এমন এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে বলে খবর।

গত বছরের সেপ্টেম্বরে, মুলুন্ড পশ্চিমের একটি হাউজিং সোসাইটির মাঠে নয় ফুট লম্বা একটি কুমির দেখা গিয়েছিল। পরে বন দফতরের কর্মীদের খবর দেওয়া হলে মহিলা কুমিরটিকে নিরাপদে উদ্ধার করা হয়।


```